চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:৪৫ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতার মুখে সেদেশের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি সরজমিনে দেখতে কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি।

শনিবার সকাল ৯টার দিকে তিনি টেকনাফের দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্প আসেন এবং পরিদর্শন করেন। এরপর তিনি টেকনাফ নেচার পার্কের অভ্যর্থনা কেন্দ্রে পালিয়ে আসা মিয়ানমারের ১০ পুরুষ ও ১০ জন নারীর সঙ্গে বৈঠকে বসেন। এ সময় তাদের রোহিঙ্গারা তাদের ওপর নির্যাতনের কথা বর্ণনা করেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইয়াং হি লি
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইয়াং হি লি

সফর কালে তার সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর বেলা ১২টার দিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ও দুপুর আড়াইটার সময় রক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।

Banglabid

প্রসঙ্গত, জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি বুধবার রাতে ঢাকায় পৌঁছান এবং শুক্রবার দুপুরে তিনি কক্সবাজার আসেন। চলতি মাসে তার মিয়ানমার সফরের কথা থাকলেও সে দেশের নিষেধাজ্ঞার কারণে তিনি মিয়ানমারের পরিবর্তে বাংলাদেশে সফরে আসেন। এবার সাত দিনের সফরে ৫ দিন বাংলাদেশে থেকে ২৩ জানুয়ারি থাইল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন জাতীয় নিরাপত্তার আর ফোকাসে নেই সন্ত্রাসবাদ

পরবর্তী

থামল আফগান চমক, বিদায় ক্যারিবীয় যুবাদের

পরবর্তী

থামল আফগান চমক, বিদায় ক্যারিবীয় যুবাদের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

'উপ-কমিটিগুলোর ভিত্তি নেই, আগামীতে সহ-সম্পাদক ছাড়া নতুন কমিটি'

সর্বশেষ

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT