বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরিতে বাংলাদেশকে দায়ী করা ঠিক না: জাতিসংঘ

রোহিঙ্গা-মিয়ানমার-শেভরন

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সোচ্চার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবাট ডি ওয়াটকিনস। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া বাংলাদেশের জন্যই দেরি হচ্ছে, মিয়ানমারের এমন বক্তব্য ঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।

কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব-এর আয়োজিত আলোচনা অনুষ্ঠান ডিক্যাব টক-এ ওয়াটকিনস এসব কথা বলেন।

রোহিঙ্গাদের ফেরত নেয়া এবং তাদের ওপর নির্যাতন বন্ধের জন্য মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশের জাতীয় নির্বাচন ইস্যুতে জাতিসংঘ প্রতিনিধি বলেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক নিবাচনের সুবাতাস বইছে এখন। তবে গ্রহণযোগ্য ও স্বচ্ছ নিবাচনের জন্য সরকারের অনেক প্রতিষ্ঠানের পুনর্গঠনও প্রয়োজন বলে মনে করেন তিনি।

অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নিবাচনের জন্য জাতিসংঘ সরকারকে সব ধরনের সহায়তা করবে বলে রবাট ডি ওয়াটকিনস আশ্বাস দিয়েছেন।

বিষয়:জাতিসংঘ মিয়ানমার রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…