চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে ব্যর্থতা ঢাকতে সংসদে মিথ্যাচার: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১২:৫৭ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
ঢাকায় সংসদে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ও বিতর্কের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে সরকারের ব্যর্থতা ঢাকতেই সংসদে জিয়া পরিবার নিয়ে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

বিএনপি নেতারা বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার কূটনৈতিকভাবে সম্পূর্ণ ব্যর্থ। এই ব্যর্থতা ঢাকতে এবং রোহিঙ্গা ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বুধবার সংসদে জিয়া পরিবারের সম্পদ নিয়ে মিথ্যাচার করা হয়েছে।

তারা বলেন, জিয়া পরিবার নিয়ে যেসব তথ্য তুলে ধরা হয়েছে তা ভিত্তিহীন, মিথ্যা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

বিএনপি নেতারা বলেন, জিয়া পরিবার নয় বরং আওয়ামী লীগই কানাডা, মালয়েশিয়ায় সেকেন্ডহোম গড়ে তুলছে। দেশের সম্পদ লুট করছে।

এর আগে বুধবার জাতীয় সংসদে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জিয়া পরিবারের সদস্যদের নামে বিদেশে কী কী সম্পদ আছে, তা নিয়ে তদন্ত চলছে এবং সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

এছাড়া বিদেশি একটি সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে ফখরুল ইমাম জানান, দুবাইসহ অন্তত ১২টি দেশে জিয়া পরিবারের সম্পদ আছে। এই সম্পদের পরিমাণ ১ হাজার ২০০ কোটি টাকা। দুবাইয়ে খালেদা জিয়ার মালিকানায় একটি শপিং মল রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, কাতারে বহুতল বাণিজ্যিক ভবন ‘ইকরা’-এর মালিক আরাফাত রহমান কোকো। খালেদা জিয়ার ভাগনে তুহিনের নামে কানাডায় তিনটি বাড়ি রয়েছে।

বিএনপি সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, সাবেক মন্ত্রী বিএনপি নেতা আমিনুল হক, মওদুদ আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী-সন্তান এবং বিএনপির আরেক নেতা নজরুল ইসলাম খানের বিভিন্ন দেশে থাকা সম্পদের বিবরণীও তুলে ধরেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদবিএনপিরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT