চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
১০:০১ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৬
- টপ লিড নিউজ, জনপদ, নাটোর
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কোনভাবে পরাজিত শক্তির উত্থান হলে কেউ স্থির থাকতে পারবেন না, কেউ নিরাপদও থাকতে পারবেন না।

তিনি বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসের আবহ সৃষ্টি করে যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, তারা সফল হবেন না; বরং নিজেরাই সেই ঘোলা পানিতে ডুবে যাবেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জেলা পরিষদের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন অসাম্প্রদায়িক কবি। তিনি শুধু মুসলমানদের নন, হিন্দু, খ্রিস্টানসহ সকল মানুষের কবি। যারা নজরুলকে নিয়ে সমালোচনা করেন, তারা তার সাহিত্য ও দর্শন সম্পর্কে না জেনেই মন্তব্য করেন।

নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Reneta

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি খাল-বিল পুনঃখননের কাজও চলমান রয়েছে। বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে এবং নতুন শিল্পসংযোগ (ইন্ডাস্ট্রিয়াল লিংকেজ) তৈরির বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সমালোচনা করুন, সরকারের নীতির বিরোধিতা করুন—এটি গণতান্ত্রিক অধিকার। তবে মিথ্যাচার, অপপ্রচার ও চরিত্রহননের রাজনীতি থেকে বিরত থাকতে হবে। শেখ হাসিনার সময়ের মতো এখন আর সেলফ-সেন্সরশিপের পরিবেশ নেই। মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে তা দায়িত্বশীল হতে হবে।

এর আগে বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শন করেন রুহুল কবির রিজভী আহমেদ। সেখানে তিনি বলেন, মৌসুমি শিল্প হিসেবে পরিচালিত চিনিকলগুলোকে সারা বছর উৎপাদনমুখী রাখার লক্ষ্যে সরকার কাজ করছে।

রিজভী বলেন, চিনিকলগুলো নির্দিষ্ট মৌসুমে চালু থাকে। বছরের বাকি সময়ে কীভাবে উপজাত (বাই-প্রোডাক্ট) উৎপাদনের মাধ্যমে এসব শিল্প সচল রাখা যায়, সে বিষয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামনজরুল বর্ষ ২০২৬-২৭নাটোর সুগার মিলপরাজিত শক্তিরুহুল কবির রিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে পাওয়া যাবে যেসব সুবিধা

আগস্ট ২, ২০২৬

বৃষ্টি থেকে রক্ষা পেতে চায়ের দোকানে, সেখানেই বজ্রপাতে নিহত ২

আগস্ট ২, ২০২৬

জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই গ্রাফিতি কার্যক্রম

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT