বাংলাদেশ

রোহিঙ্গাদের জন্য পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করতে নানা পদক্ষেপ

রোহিঙ্গাদের জন্য ত্রাণ সংগ্রহে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের জন্য ত্রাণ সংগ্রহে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ, অনেকেই বসে ও দাঁড়িয়ে আছেন, পরিবেশটি বনজ গাছের ছায়ায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

এখনও মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা স্রোত থামেনি। তাদের নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পানির স্তর যেখানে মিলছে না সেখানে পুকুরের পানি মোবাইল ট্রিটমেন্ট প্লান্টে বিশুদ্ধ করে সরবরাহ করা হচ্ছে।

রোহিঙ্গাদের পানিবাহিত রোগের হাত থেকে রক্ষা করতে দ্রুত শিবিরগুলোতে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার কাজ চলছে। একই সাথে ছোট-বড় ১২টি শরণার্থী শিবিরে যেখানে নলকূপ বসানো যাচ্ছে না সেখানে প্রতিদিন গড়ে ৪০ হাজার লিটার পুকুরের পানি মোবাইল ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে বিশুদ্ধ করে সরবরাহ করা হচ্ছে। বান্দরবান জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর এ ব্যবস্থা করেছে।

তবে সমস্যা সমাধানে আরো ল্যাট্রিন ও নলকূপ প্রয়োজন বলে জানিয়েছেন রোহিঙ্গারা।

নারী ও শিশুদের জন্যে ৩ কক্ষ বিশিষ্ট গোসল খানা এবং টিউব ওয়েলের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে অনেক শিশু চর্মরোগে আক্রান্ত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ কর্মকর্তারা কাজের তদারকি করছেন।

বিষয়:রোহিঙ্গা রোহিঙ্গা ইন্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…