চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে ‘সম্মত’ মিয়ানমার

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৬:০৫ অপরাহ্ন ১৭, মে ২০১৮
বাংলাদেশ
A A
মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো (বামে) এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হক

মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো (বামে) এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হক

রোহিঙ্গা জনগোষ্ঠীকে দ্রুত ফিরিয়ে নেওয়ার গুরুত্ব অনুধাবন করে এ বিষয়ে মিয়ানমার এবং বাংলাদেশ ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন দুই দেশের পররাষ্ট্র সচিব।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে গঠিত যৌথ ওয়ার্কিং কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র সচিব এম শহিদুল হক এবং মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো।

দুই পররাষ্ট্র সচিবের নেতৃত্বে এ বৈঠকে অংশ নেন দুই দেশের ৩০ জন প্রতিনিধি।

পররাষ্ট্র সচিব এম শহিদুল হক বলেন: প্রত্যাবাসন প্রক্রিয়া সবসময় একটি জটিল প্রক্রিয়া। তবে আমরা দু পক্ষই অনুধাবন করতে পারছি যে এটা হওয়া প্রয়োজন। যত দ্রুত সময়ে এটা সম্পন্ন করা যায় সে লক্ষ্যে আমরা দুপক্ষই কাজ করে যাচ্ছি।

মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো বলেন: রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পদ্ধতি ঠিক করতে আমরা বেশি বেশি বৈঠক করছি।

তিনি আরও বলেন: এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে আমাদের কাজ করতে হবে। এবং আমি মনে করে দুই দেশকেই এ ব্যাপারে যৌথভাবে কাজ করে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে হবে।

Reneta

বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরে শহিদুল হক বলেন: মিয়ানমারের সঙ্গে যে দুটি অ্যারেঞ্জমেন্ট চুক্তি হয়েছে তা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা জানেন যে (মিয়ানমারের কাছে) আমরা একটি তালিকা পাঠিয়েছিলাম। সেই তালিকা যাচাই করতেও যে যে ইস্যুগুলো এসেছে তা নিয়েও আলোচনা হয়েছে।

‘‘আমাদের দেওয়া তালিকা মিয়ানমার তাদের নিজেদের তালিকার সঙ্গে মিলিয়ে যাচাই-বাছাই করবে এবং এভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া চলবে’’, বলেন শহিদুল হক।

প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে মিয়ানমারের দিক থেকে কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে, আরও কী কী নেওয়ার আছে বা আমাদের পক্ষ থেকে কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে সে বিষয়টিও আলোচিত হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।

‘‘সবচেয়ে ভালো হয়েছে যে আমরা দুপক্ষই অত্যন্ত খোলামেলাভাবে আলোচনা করতে পেরেছি। রোহিঙ্গাদের যাতে দ্রুত ফিরিয়ে নেওয়া যায় এ ব্যাপারে দুই দেশেরই সম্মতি রয়েছে।’’

এর আগে গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিনিধিরা বৈঠক করেন। তিন ঘণ্টাব্যাপী বৈঠকের পর যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন ও এর টার্মস অব রেফারেন্সের সম্মতিপত্রে সই হয়। বাংলাদেশের পক্ষে সম্মতিপত্রে সই করেন দুই দেশের পররাষ্ট্র সচিব।

গত ১৫ জানুয়ারি মিয়ানমারে ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-মিয়ানমাররোহিঙ্গা ইস্যুলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

হরমুজ বন্ধ করে ইরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ চালাচ্ছে: জেডি ভ্যান্স

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা বলয়

এপ্রিল ১৪, ২০২৬

রঙিন মোটিফে প্রাণবন্ত বৈশাখী শোভাযাত্রা

এপ্রিল ১৪, ২০২৬

চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে ৫ দিনব্যাপী সাধুসঙ্গ

এপ্রিল ১৪, ২০২৬

টরন্টোতে প্রাচ্য-প্রতীচ্যের পোস্টার উন্মোচন ও চৈত্র সংক্রান্তি উদযাপন

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT