চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের জন্য যে পরিমাণ সহায়তার আশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এরই মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। এসব রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে কক্সবাজার ও উখিয়ায়। বিভিন্ন সময়ে এসব রোহিঙ্গাদের জন্য এসেছে ত্রাণ সহায়তাও। পালিয়ে আসা এসব রোহিঙ্গার মধ্যে যেমন শিশুরা আছে তেমন আছে বৃদ্ধরাও।

খাবারের সংকটে তো ভুগছেই সঙ্গে বিপদ হিসেবে আছে নানান অজানা রোগের প্রাদুর্ভাব। সেসব মিলিয়ে খুবই মানবেতর অবস্থার মধ্যে বসবাস করছে রোহিঙ্গারা। তাদের জন্যই বিভিন্ন দেশ বাড়িয়ে দিচ্ছে সহায়তার আশ্বাস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে ত্রাণ সহায়তা।

তুরস্ক: এরই মধ্যে তুরস্ক সরকারের পাঠানো এক হাজার টন ত্রাণ কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে বিতরণ করা হয়েছে। রোহিঙ্গাদের দেখে বাংলাদেশ ঘুরে গেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। মিয়ানমারের রোহিঙ্গাদের ১০ হাজার টন ত্রাণ পাঠানোর কথা রয়েছে তুরস্কর।

ডেনমার্ক: মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে ডেনমার্ক সরকার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-কে ২৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। ডব্লিউএফপি ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর মাধ্যমে ডেনিস ত্রাণ সহায়তা শরণার্থীদের কাছে পৌঁছাবে।

মালয়েশিয়া: মিয়ানমার থেকে নতুন করে আসা রোহিঙ্গাদের মধ্যে প্রাথমিকভাবে দেড়শ পরিবারের হাতে মালয়েশিয়ার ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের জন্য ১২ টন ত্রাণ পাঠায় মালয়েশিয়া সরকার। একটি সামরিক উড়োজাহাজে করে তারা ত্রাণ নিয়ে আসে বাংলাদেশে।

ইরান: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য কার্গো বিমানে করে ত্রাণ পাঠানোর কথা রয়েছে ইরানের। ইরানি কার্গো বিমান অবতরণের অনুমতি চেয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে ইরান, যা খুব শিগগিরই অনুমতি মিলবে বলে ঢাকায় ইরান দূতাবাস জানিয়েছে। ইরানি ত্রাণ সামগ্রীর মধ্যে শুকনো খাবার, ওষুধ ও কাপড় থাকছে।

আজারবাইজান: সেনা অভিযানের মুখে প্রাণের ভয়ে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে আজারবাইজান সরকার। সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা লাখ লাখ সহায় সম্বলহীন বিপন্ন রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা দিতে জরুরি ভিত্তিতে ১০০ টন খাদ্য সামগ্রী পাঠিয়েছে আজারবাইজান। ত্রাণ নিয়ে শনিবার আজারবাইজান থেকে সিল্ক ওয়েস্ট এয়ারলাইন্সের বিশেষ কার্গো বিমানে ঢাকায় এসে পৌঁছেছে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা হিসেবে পাঠানো প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের এসব খাদ্য সামগ্রী কক্সবাজার জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। পরে স্থানীয় জেলা প্রশাসনের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

অস্ট্রেলিয়া: এছাড়া ত্রাণ সামগ্রী পাঠানোর কথা রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার। সঙ্কট মোকাবেলায় রোহিঙ্গা মুসলিমদের জন্য ৫ মিলিয়ন মার্কিন ডলারের ত্রাণ সহযোগিতা অস্ট্রেলিয়া দেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলিয়া বিশপ।

কানাডা: সেনা অভিযানের মুখে রাখাইন থেকে উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা ফেডারেল সরকার। উদ্বাস্তু রোহিঙ্গাদের সহায়তায় ১ মিলিয়ন ডলার দেবে দেশটি।

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গাদের জন্য ত্রাণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিরতি নেবেন লেডি গাগা

পরবর্তী

পাকিস্তানের কাছে ‘আনন্দিত’ আইসিসির ‘দুঃখপ্রকাশ’

পরবর্তী
পাকিস্তানের কাছে আনন্দিত আইসিসির দুঃখপ্রকাশের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের কাছে ‘আনন্দিত’ আইসিসির ‘দুঃখপ্রকাশ’

ইমরুলের ‘শেষ’ সুযোগ

সর্বশেষ

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT