চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোশান-অধরার ‘উন্মাদ’-এর চমক সজল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

ইস্পাহানী আরিফ জাহানের ‘ড্রিম গার্ল’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন রোশান-অধরা। কয়েকমাস হয়ে গেলেও ওই ছবির শুটিং এখনও শুরু হয়নি। নতুন করে তারা ‘উন্মাদ’ শিরোনামে আরেক ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন।

২৪ অক্টোবর সন্ধ্যায় এফডিসিতে নির্বাচনী প্রচারণার আমেজের মধ্যে এ ছবির মহরতে জানা যায়, রোশান-অধরা ছাড়াও  ‘উন্মাদ’-এ থাকবে চমক। চ্যানেল আই অনলাইনের কাছে খবর: রোশান-অধরার ‘উন্মাদ’-এর চমক হলেন জনপ্রিয় সজল!

‘উন্মাদ’ নির্মাণ করতে যাচ্ছেন যুগল নির্মাতা অপূর্ব রানা। তবে সজলের কাজের বিষয়টি এখনও জানাতে চান না নির্মাতা রানা (কবিরুল ইসলাম রানা)। তার ভাষ্য: সজলের সঙ্গে আলাপ হয়েছে। এর বেশি এখনই কিছুই জানাতে চাই না।

Banglabid

তিনি বলেন, ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন চারজন। ২৯ নভেম্বর থেকে এফডিসিতে এক নাম্বার ফ্লোরে শুটিং শুরু হবে। চারদিন শুটিং করবো। তারপর ডিসেম্বরে সিলেট, কক্সবাজার, খাগড়াছড়িতে টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হবে।

‘উন্মাদ’ প্রসঙ্গে সজল চ্যানেল আই অনলাইনকে জানান, তিনি এখনও চুক্তিবদ্ধ হয়নি। নিশ্চিত করে ‘রান আউট’ খ্যাত এই নায়ক বলেন, কাজটি আমি করবো। শিগগির চুক্তিবদ্ধ হবো।

Reneta

তরুণ প্রজন্মের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরা হবে উন্মাদে। অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়া এবং বিভিন্ন ধরনের খামখেয়ালির কারণে একটা সময় বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। একসময় বিপথগামী তরুণদের বোধোদয় জাগে, অনুশোচনায় ভোগে।

ছবির গানগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ, গাজী মাজহারুল আনোয়ার। পরিচালক অপূর্ব রানা বলেন, তরুণদের নেতিবাচক দিক থেকে বেরিয়ে আসার গল্পই উন্মাদের মূল উপজীব্য। ২০২০ সালে ছবিটি মুক্তি দিতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধরা খানএফডিসিরোশানলিড বিনোদনসজল
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT