ইতালির ব্যবস্থাপনায় রোম ৫ নং পৌর এলাকার প্রেসিডেন্ট জোভান্নী বুক্কোজ্জি‘র সাথে বাংলাদেশ থেকে সরকারি সফরে আসা গাজীপুর সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইতালি এবং বাংলাদেশের সাথে একটি সুসর্ম্পক স্থাপনের মধ্য দিয়ে উভয় দেশের পৌর এলাকা উন্নয়ন এবং বিভিন্ন দিক নিয়ে রোম ৫নং সিটি-কর্পোরেশন কর্মকর্তাদের সাথে বাংলাদেশী সরকারি ৯ সদস্যের প্রতিনিধি দল মতবিনিময় হয়।
‘রোড ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেট ম্যানেজমেন্ট’ বিষয়ে স্টাডি ট্যুর এ সফরত সরকারী কর্মকর্তারা গাজীপুর সিটি কর্পোরেশনের ০১-০৫ জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ শীর্ষক প্রকল্পের বৈদেশিক প্রশিক্ষণে অনুষ্ঠিত বৈঠকে নগর পরিস্কার পরিচ্ছন্ন, বর্জ্য নিষ্কাশন, আলোকসজ্জাসহ উন্নত নগর ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন ৫নং পৌর এলাকার সংস্কৃতির কাউন্সিলর মারিয়া তেরেসা ব্রুনেটি এবং পৌরসভা কাউন্সিলের সভাপতি মানুয়েলা ভাইলি এবং বাংলাদেশ কমিউনিটি নেতা নূরে আলম সিদ্দিকী বাচ্চু ও জালালাবাদ এসোসিয়েশন, ইতালির সভাপতি উলিউদ্দিন শামীম।
আলোচনা শেষে একে অপরকে উপহার দেন এবং রোম ৫ নং পৌর এলাকার প্রেসিডেন্ট‘কে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানান।







