চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমার টার্গেট ম্যালকমকে ‘হাইজ্যাক’ করল বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মঙ্গলবারই রোমে যাওয়ার কথা ছিল ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমের। এএস রোমা আগেই জানিয়েছিল, ৩ কোটি ৮০ লাখ ইউরোর ট্রান্সফার ফি’তে সমঝোতা হয়েছে ম্যালকমের ক্লাব বোর্দোর সঙ্গে। তারপরই হঠাৎ ম্যালকমকে হাইজ্যাক করে নিয়েছে বার্সেলোনা।

মঙ্গলবারই দিনের শেষবেলায় ব্রাজিল তরুণকে ৪ কোটি ১০ লাখ ইউরোতে চুক্তি করায় কাতালানরা। সেই সঙ্গে এক মিলিয়ন ইউরো বোনাসও পাবেন তিনি।

প্রায় এক সপ্তাহের ম্যারথন চেষ্টার পর ২১ বছরের ম্যালকমকে দলে নিল বার্সা। চুক্তি হয়েছে পাঁচ বছরের জন্য। ক্লাবের পক্ষ থেকে খুব বেশিকিছু জানানো হয়। শুধু বলা হয়েছে, ম্যালকমের চুক্তি সম্পন্ন। বুধবারই তার মেডিকেল টেস্ট হবে। তারপর ক্লাবের প্রি-মৌসুম সফরে যুক্তরাষ্ট্রে চলে যাবেন ম্যালকম।

এর আগে গ্রেমিও থেকে আরেক ব্রাজিলিয়ান তারকা আর্থার মেলোকে চুক্তি করায় বার্সা। সব মিলিয়ে এখন ক্যাম্প ন্যুতে ব্রাজিলিয়ানের সংখ্যা দাঁড়িয়েছে তিনে।

এদিকে, ম্যালকম ইস্যুতে বার্সার বিরুদ্ধে খেপেছে রোমা। ইতালিয়ান সংবাদমাধ্যম প্রশ্নই তুলেছে, ‘ফেয়ার প্লে’ শব্দটা বার্সা জানে কি না তা নিয়ে!

বার্সেলোনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যায় কিনা সেটা এরইমাঝে ভেবে দেখতে শুরু করেছেন রোমার স্পোর্টিং ডিরেক্টর মঞ্চি, ‘ক্লাবের মধ্যে আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করছি এবং দেখছি আইনি কোনো ব্যবস্থা নেয়া যায় কি না। এটা সত্যি যে কাগজে-কলমে কোনো চুক্তি হয়নি। কিন্তু দুই পক্ষের মধ্যে অনেক কথা চালাচালি হয়েছে। খেলোয়াড়ের এজেন্ট ও ওই ক্লাবের সভাপতির সঙ্গে যেসব কথা হয়েছে যেগুলো বিবেচনায় আনা যায়।’

ট্যাগ: বার্সেলোনাম্যালকমলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানে ভোট চলছে, জরিপে এগিয়ে ইমরান খান

পরবর্তী

আত্মসমর্পণ করেছেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ

পরবর্তী

আত্মসমর্পণ করেছেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ

পাকিস্তানের জাতীয় নির্বাচন-ইমরান খান

নির্বাচনী লড়াইয়ে ইমরানের জয়ের আশা, সেনা সমর্থন পাওয়ার অভিযোগ

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT