চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমান্টিক যুবরাজ সালমান শাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৬
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের ধ্রুবতারা সালমান শাহ’র আজ ২০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে হাজারো ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান প্রিয় সালমান শাহ। তার এ না ফেরায় সেসময় অনেকে আত্মহত্যার মত কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন।

বিশটি বছর সালমান চলচ্চিত্রের মাঝে নেই কিন্তু সাতটি বছর তিনি দর্শকদের যেসব সিনেমা উপহার দিয়েছেন কিংবদন্তি অভিনেতা তা দিয়েই সারাজীবন বেঁচে থাকবেন দর্শকদের মনে। কারণ তিনি তো বাংলাদেশ চলচ্চিত্রের রোমান্টিক যুবরাজ।

বড়পর্দার উজ্জ্বল তারকা সালমান শাহ ছোট পর্দায় কাজ শুরু করেন হানিফ সংকেতের গ্রন্থনায় একটি ম্যাগাজিন অনুষ্ঠানে। সালমান সে অনুষ্ঠানে একটি মিউজিক ভিডিওতে অপূর্ব চরিত্রে অভিনয় করেন। গানের প্রধান চরিত্র অপূর্ব’র ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই সালমান শাহ মিডিয়াতে প্রথম আলোচিত হন।

Banglabid

তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন সবার কাছে। তার কয়েক বছর পর জনপ্রিয় নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় ‘পাথর সময়’ নাটকে একটি ছোট চরিত্রে এবং কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছিলেন।

তার অভিনীত জনপ্রিয় নাটগুলো ছিল ‘পাথর সময়’,‘ ইতিকথা’, ‘আকাশ ছোঁয়া’, ‘ দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’ ‘নয়ন’ ‘স্বপ্নের পৃথিবী’।

নব্বই দশকে সোহানুর রহমান সোহানের হাত ধরে ইমন হয়ে উঠেন সালমান শাহ। ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় কিংবদন্তি এ অভিনেতার। প্রথম ছবিতেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন তিনি। এরপর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন সিনেপ্রেমীদের।

Reneta

বাংলা চলচ্চিত্রের এ ধ্রুবতারা সর্বমোট ২৭ চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ ছবি ‘বুকের ভেতর আগুন’। এ ছবির অর্ধেক কাজের সময় না ফেরার দেশে চলে যান স্বপ্নের পুরুষ সালমান শাহ। তার কাজটুকু শেষ করেন বর্তমান সময়ের সুপারহিট নায়ক ফেরদৌস।

সালমান তার অল্প ক্যারিয়ারে সে সময়ের বহু আলোচিত নায়িকাদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন। তবে সালমান-শাবনুর জুটি ছিল সিনেপ্রমীদের কাছে সুপারহিট জুটি। আর এ কারণেই সব নায়িকাদের তুলনায় শাবনুরের সঙ্গে ১৪টি ছবিতে জুটি বেধেছেন সালমান শাহ।

তাদের অভিনীত প্রত্যেক ছবি ছিল হাউসফুল। সালমান শাহ অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছবি: তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, মহা মিলন, আশা ভালবাসা, বিচার হবে, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নাই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু।

সালমান শাহ ১৯৭১ সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ বিয়ে করেন সামিরাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাসালমান শাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুভ জন্মদিন মোস্তাফিজ

পরবর্তী

ফিলিপিন্স প্রেসিডেন্টের গালমন্দ শুনে ওবামার বৈঠক বাতিল

পরবর্তী

ফিলিপিন্স প্রেসিডেন্টের গালমন্দ শুনে ওবামার বৈঠক বাতিল

সন্ত্রাসী হামলার খবরে গুলশানে ভবন ঘিরে রেখেছে পুলিশ

সর্বশেষ

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT