ক্রিকেট

রোমাঞ্চের শেষে ১ উইকেটে জিতল আবাহনী

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, উইকেটের পাশে ফিল্ডার দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ব্যাটিং করছে, উইকেটের পাশে ফিল্ডার প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৩০ রানের পুঁজি নিয়েও আবাহনীর বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শেষ হাসি অবশ্য হেসেছে আবাহনীই। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিকেলের ম্যাচে ১ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মুশফিকুর রহিমের দল।

১ বল ও ১ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আবাহনী। নাজমুল হোসেন শান্ত ৫৮ রান করেন। লিটন দাসের ব্যাট থেকে আসে ২২ রান।

গাজীর পেসার মুকিদুল ইসলাম নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টস হেরে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ। সৌম্য সরকার ৩০, জাকির হাসান ২৭, মুমিনুল হক করেন ২৫ রান।

দারুণ বোলিং করেছেন আবাহনী পেসার মোহাম্মদ সাইফউদ্দিন, ৪ ওভারে ১৮ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। মেহেদী হাসান রানা ৩টি ও তানজীম হাসান সাকিব নিয়েছেন ২টি করে উইকেট।

বিষয়:আবাহনী ডিপিএল-২০২১ বঙ্গবন্ধু ডিপিএল-২০২১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…