অন্যান্য

রোববার একাদশ শ্রেণীর ভর্তি ফল: শিক্ষা সচিব

রোববার একাদশ শ্রেণীর ভর্তি ফল: শিক্ষা সচিব

কলেজে একাদশ শ্রেনীতে ভর্তিচ্ছুদের ফল প্রকাশের সময় আবারো বাড়ানো হয়েছে। তিন দফা সময় বাড়ানোর পর এবার শিক্ষা সচিব নজরুল ইসলাম খান জানালেন আগামীকাল রোববার এই ফলাফল প্রকাশ করা হবে। সেই সঙ্গে বাড়ানো হবে ভর্তির সময়সীমা। শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এর আগে ২৫ তারিখ ফল প্রকাশ করার কথা থাকলেও জাতীয় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জানানো হয় অনিবার্য কারণবশত তা একদিন পিছিয়ে ২৬ তারিখ প্রকাশ করা হবে। কিন্তু ২৬ তারিখেও ফলাফল প্রকাশ না করে আবার নতুন করে তারিখ দেয়া হয়। বলা হয় শনিবার সকাল আটটায় ফলাফল দেয়া হবে।

তবে আজও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা http://www.xiclassadmission.gov.bd/  ওয়েবসাইটে গিয়ে ফল পায় নি।

আজ ওই ওয়েবসাইটে গিয়ে দেখা যায় একটি নোটিশ। সেখানে বলা আছে ‘২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে, ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণের কাজ চলছে, ফলাফল প্রকাশের সময় শীঘ্রই জানিয়ে দেয়া হবে’।

আর এর পরই শিক্ষা সচিবের কাছ থেকে এমন ঘোষণা আসলো।

বিষয়:একাদশ শ্রেণী এসএসসি ভর্তি প্রক্রিয়া শিক্ষা সচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…