চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোবটের কাছে হেরে গেল মানুষ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ভবিষ্যতে নাকি রোবটের কাছে নিজের চাকরি হারাবে মানুষ! একজন মানুষ তার কর্মঘণ্টায় যা করতে পারেন, রোবট করতে পারবে তার কয়েকগুণ। কে জানে খেলাধুলাতেও ভবিষ্যতে হামলা না দেয় রোবট!

খেলাধুলাতে অংশগ্রহণ করলে যে রোবটরা খুব একটা খারাপ করবে না তার একটা নমুনাও মিলেছে জাপানে। এক রোবটের কাছে তিন পয়েন্টে হেরে গেছেন জাপান অলিম্পিক বাস্কেটবল দলের খেলোয়াড়।

কিউ-৩ নামের ৬ ফুট ১০ ইঞ্চি উচ্চতার রোবটের বিপক্ষে ‘থ্রি-পয়েন্ট শুটিং’ প্রতিযোগিতায় অংশ নেন দুই জাপানি বাস্কেটবল খেলোয়াড়। যাদের মধ্যে ইয়ুদাই বাবা আবার ২০২০ টোকিও অলিম্পিকে জাপান দলের খেলোয়াড়।

বক্সের বাইরে থেকে দাঁড়িয়ে বাস্কেটে বল জড়াতে পারলেই মিলবে তিন পয়েন্ট। আটবারের মধ্যে পাঁচবারই কিউ-৩ বল বাস্কেটে ফেলেছে। কিন্তু বিপক্ষে জাপানের দুই খেলোয়াড় বল ফেলেছেন চারবার। ফলাফল, রোবটের কাছে হেরে গেলেন দুই মানব সন্তান!

শুটিংয়ে ভালো হলেও কিন্তু ড্রিবলিং একেবারেই পারে না কিউ-৩। এর নির্মাতারা জানিয়েছেন ভবিষ্যতে সেই সমস্যাও কাটিয়ে উঠবে রোবটটি। তখন মানুষের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে পারবে বাস্কেটবল। কে জানে মানুষকে টেক্কায় হারিয়ে দিয়ে বাস্কেটবলের ভবিষ্যৎ হয়ে উঠবে না এই রোবট!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT