ক্রিস্টিয়ানো রোনালদো, মোহামদে সালাহকে পেছনে ফেলে ইউরোপের সেরা গোলদাতার পুরস্কার গোল্ডেন শু জিতেছেন বার্সার লিওনেল মেসি। এই নিয়ে পঞ্চমবার এই পুরস্কারটি জিতলেন মেসি। রোনালদো জিতেছেন চারবার।
মাস খানেক আগে এই পুরস্কারের জন্য ফেভারিট ছিলেন লিভারপুলের সালাহ। কিন্তু প্রিমিয়ার লিগে মার্চের পর মাত্র চারটি গোল করেন তিনি। এই সময়ের মধ্যে মেসি জবাবটা দিয়েছেন লা লিগায় আট গোল করে।
ঘরোয়া লিগে ৩৪ গোল করা মেসি সালাহর থেকে দুটি বেশি করেছেন। টটেনহ্যামের হ্যারি কেন ৩০ গোল নিয়ে তৃতীয়।
গোল্ডের শু পুরস্কার দেয়ার ক্ষেত্রে গোল সংখ্যার পাশাপাশি দলগুলোর পয়েন্ট বিবেচনা করা হয়। যেমন পর্তুগীজ লিগে খেলা জোনাস বেনিফিকা করেছেন ৩৪ গোল। কিন্তু দলের অবস্থা খারাপ হওয়ায় তিনি নবম স্থানে।
এই মৌসুমে ২৬ গোল নিয়ে রোনালদো আছেন অষ্টম স্থানে। ২৫ গোল নিয়ে সুয়ারেজ দশম।
ইউরোপের সেরা দশ গোলদাতা
১. লিওনেল মেসি, বার্সেলোনা, ৬৮ পয়েন্ট (৩৪ গোল)।
২. মোহামেদ সালাহ, লিভারপুল, ৬৪ পয়েন্ট (৩২ গোল)।
৩. হ্যারি কেন, টটেনহ্যাম হটস্পার, ৬০ পয়েন্ট (৩০ গোল)।
৪, সিরো ইম্মোবিলে, লাজিও, ৫৮ পয়েন্ট (২৯ গোল)।
৪. ইকার্দি, ইন্টার মিলান, ৫৮ পয়েন্ট (২৯ গোল।
৪. রবার্ট লেভান্ডোভস্কি, বায়ার্ন মিউনিখ, ৫৮ পয়েন্ট (২৯ গোল)।
৭. এডিনসন কাভানি, পিএসজি, ৫৬ পয়েন্ট (২৮ গোল)।
৮. ক্রিস্টিয়ানো রোনালদো, রিয়াল মাদ্রিদ, ৫২ পয়েন্ট (২৬ গোল)।
৯. জোনাস বেনিফিকা, ৫১ পয়েন্ট (৩৪ গোল)।
১০. লুইস সুয়ারেজ, বার্সেলোনা, ৫০ পয়েন্ট (২৫ গোল)।







