চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো রিয়ালের আত্মার আত্মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রোনালদো

রোনালদো ফিরতেই জয়ের মুখ দেখল রিয়েল মাদ্রিদ। লা লিগায় টানা দুই ম্যাচে ড্রয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে জিনেদিন জিদানের শিষ্যরা উড়িয়ে দেয় অ্যাপোয়েলকে।

ফেরার ম্যাচে যা চেয়েছিলেন সেই কাঙ্ক্ষিত গোলই পেয়েছেন রোনালদো। ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগিজ অধিনায়ক।

রোনালদো যতক্ষণ মাঠে থাকেন রিয়ালের গোলে সুযোগ থাকে পুরোটা সময়ই। দুই ম্যাচে মিস ফায়ারের পর রিয়ালের পারফরম্যান্সের ধনুকে তো বেগ এনেছেন প্রাণভোমড়া রোনালদোই। খেলার ১২ মিনিটেই দলে প্রাণ ফেরান সিআর সেভেন।

ম্যাচ শেষে তাই যথারীতি কোচের প্রশংসা পেয়েছেন রোনালদো। জিদান বলেছেন, ‘সে (রোনালদো) বিশ্বের সেরা খেলোয়াড়। আগে যেমনটা ছিল এখনও তেমনই আছে। সবসময়ই গোল করে। তার সক্ষমতা সম্পর্কে আমরা জানি। ভাগ্য ভাল হলে আজ (বুধবার) চারটি গোল পেতে পারতো। আমরা খুবই খুশি।’

কোচের মত রোনালদোর প্রশংসা করেছেন সতীর্থরাও। তিনি যে দলের সবচেয়ে বড় অনুপ্রেরণা সেটার ছাড়পত্র দিলেন দানি সেবালোসও, ‘রোনালদো দলের আত্মা’।

লিগে বার্সার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থাকার পর যত দ্রুত সম্ভব রোনালদোকে ফিরে পাওয়া প্রয়োজন ছিল রিয়ালের। সেবালোসের কথায় সেটারই আকুতি, ‘ক্রিস্টিয়ানো আমাদের সঙ্গে মাঠে থাকলে আমরা সবসময় আরও বেশি স্বস্তিতে থাকি এবং আমাদের যে আত্মবিশ্বাস যোগান তা থেকেই গোলের দেখা পাই।’

Reneta

রোনালদোকে দলের অন্যতম কারিগর উল্লেখ করে সেবালোস যোগ করেন, ‘দলের আত্মা, আমাদের জন্য অপরিহার্য এবং যেকোনো সময়ের চেয়ে ভাল অবস্থায় আছেন। দুর্দান্ত খেলছেন। উচ্চাকাঙ্ক্ষাই তাকে বিশ্বসেরা বানিয়েছে।’

শুধু অ্যাপোয়েল ম্যাচ নয়, বছরের পর বছর ধরে দলকে যেভাবে টানছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, শিরোপা জেতাচ্ছেন, তাতে সেবালোসের কথার সঙ্গে একটুখানি বাড়তি বিশেষণ যোগ করে রোনালদোকে রিয়ালের ‘আত্মার আত্মা’ বললেও বাড়িয়ে বলা হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬

মেসির ২০তম বিশ্বকাপ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT