চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো কেন সাত নম্বর পরেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ছেলেবেলায় পরতেন ২৮ নম্বর জার্সি। কখনো ৯ নম্বর, কখনো ১৭ নম্বরও পরতে দেখা গেছে। একটা সময় গায়ে জড়ালেন সাত নম্বর। সেই ‘সাত’ আজ রোনালদোর নামান্তর, ইতিহাসের অংশ। রিয়াল ছেড়ে জুভেন্টাসে গিয়েও সাত নম্বর জার্সি পরছেন। নম্বরটা আবার তাকে ছেড়ে দিয়েছেন হুয়ান গিয়ের্মো কুয়াদ্রাদো। রোনালদোর এই জার্সি নম্বরের পেছনে রয়েছে আরেকজন কিংবদন্তির পরামর্শ।

স্যার অ্যালেক্স ফার্গুসন। নামকরা এই কোচই রোনালদোকে সাত নম্বর জার্সি পরতে পরামর্শ দেন। ২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পরই রোনালদো প্রথম সাত নম্বর জার্সি গায়ে চাপান।

ফার্গুসনের বিশ্বাস ছিল, এই নম্বরের জার্সি পরলে রোনালদো আরও ভালো ফুটবল খেলবেন। কারণ এই ক্লাবে খেলা আগের অধিকাংশ কিংবদন্তি সাত নম্বর পরেই আলো ছড়িয়েছেন।

ম্যানইউতে আসার পরও রোনালদো ২৮ নম্বর জার্সি পরতে চেয়েছিলেন। কিন্তু ফার্গুসন তাকে সেটি পরতে দেননি। এর আগে এই জার্সি পরতেন ডেভিড বেকহ্যাম, জর্জ বেস্ট এবং এরিক কাঁতোয়াঁর মতো ফুটবলাররা।

রোনালদো যখন রিয়াল চলে আসেন তখন ৯ নম্বর জার্সি পরেন। কারণ সাত নম্বর তখন আরেক কিংবদন্তি রাউলের দখলে। তিনি ক্লাব ছাড়ার পর রোনালদো ফের ‘সিআরসেভেন’ হয়ে যান।

জাতীয় দল পর্তুগালে কিছুদিন ১৭ নম্বর পরেছেন। কিংবদন্তি ফিগোর সঙ্গে খেলার দিনগুলোতে সাত পরতে পারেননি। ফিগো অবসর নেয়ার পর রোনালদো আবার সাতে ফিরে যান।

Reneta

বিশ্বকাপের পর রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর আবার জার্সি বিভ্রাটে পড়েন রোনালদো। কেননা ক্লাবটির সাত নম্বর ছিল কুয়াদ্রাদোর দখলে। তবে এবার আর রোনালদোকে অন্য কোনো নম্বর পরতে হয়নি। কুয়াদ্রাদো নিজেই রোনালদোকে সাত ছেড়ে দিয়ে ১৬ নম্বর নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরান সম্পৃক্ততার দায়ে ৫৮টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে গুগল

পরবর্তী

প্রশংসা পাচ্ছে ‘কাকু যখন কুমিল্লায়’

পরবর্তী

প্রশংসা পাচ্ছে ‘কাকু যখন কুমিল্লায়’

রোহিঙ্গা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বনেতাদের সফল হতেই হবে

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT