বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে অতিমানব রোনালদোর ওপর নির্মিত বায়োগ্রাফিক্যাল ফিল্ম। তথ্যচিত্রের ট্রেলারে দাবি করা হয়েছে রোনালদোকে নিয়ে বানানো ফিল্মে অনেক অজানা তথ্য জানতে পারবেন তার ভক্তরা।
মাঠের মহাতারকা রোনালদো চিনলেও বিশ্বমঞ্চে কী ভাবে তিনি উঠে আসলেন, বিশ্বের জনপ্রিয়তম ফুটবলার মাঠের বাইরেই বা ঠিক কেমন মানুষ সেই অজানা সুলুকসন্ধান মিলবে এই ফিল্মে।
ফিল্মটির সুটিং হয়েছে ১৪ মাসের বেশি সময়। অফিসিয়ালভাবে ফুটবলের সবচেয়ে সুপ্রসিদ্ধ পরিসংখ্যান স্বয়ংসম্পূর্ণ ফিল্ম এটি।
এই প্রথমবারের মতো জন্য বিশ্বের একজন ফুটবলারের স্পষ্টভাব, অকপট ও তুলনাহীন ফিল্ম মুক্তি পেতে যাচ্ছে। যেখানে ফুটবলার রোনালদো পর্দার আড়ালে বাবা, পরিবার- পরিবারের কাছের মানুষ এবং বন্ধুদের সঙ্গে কিভাবে সময় কাটান তা উঠে এসেছে।
এই ফিল্মে আরো উঠে এসেছে তার কর্মজীবনের শিখরে উঠা, ক্রীড়া ক্ষেত্রে বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার ব্যক্তিগত জীবনের বিস্ময়কর অন্তর্দৃষ্টি।
রোনালদোর বায়োগ্রাফিক্যাল ফিল্মের টেলর দেখতে ক্লিক করুন এই লিঙ্কে-







