চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর বছরে মেসিও ছিলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

আরেকটা বছর চলে যাচ্ছে। কিন্তু তর্ক-বিতর্কের থামাথামি নেই। বছর শেষে কে সেরা? ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি, থামছে না এই তর্কও। তবে দলীয়-ব্যক্তিগত সাফল্যের সঙ্গে ট্রফির বিচারে এগিয়ে পর্তুগিজ অধিনায়কই। আবার ট্রফিতে না মিললেও ব্যক্তিগত সাফল্যে একেবারে পিছিয়ে নেই আর্জেন্টাইন দলপতিও।

কে সেরা? মেসি নাকি রোনালদো? এমন তর্ক নিয়ে চাইলে পৃষ্ঠার পর পৃষ্ঠা মহাকাব্য লিখে ফেলা সম্ভব। আপাতত ২০১৭ সালে কে এগিয়ে থাকলেন, সেটাই দেখে নেয়া যাক।

২০১৭ বছরটা রোনালদোর জন্য ছিল স্বর্ণপ্রসবা। মৌসুমের ছয় শিরোপার মধ্যে পাঁচটি জিতেছেন। পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর জিতে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে ছুঁয়েছেন। সঙ্গে পর্তুগিজ অধিনায়ককে ঘিরে বিতর্কও ছুটেছে সমানে পাল্লা দিয়ে।

সবচেয়ে বেশি গোল কার?
প্রায় গা ঘেঁষাঘেঁষি করেই বছর শেষ করতে যাচ্ছেন দুই মহাতারকা। মৌসুমের প্রথম এবং বছরের শেষ এল ক্লাসিকোর আগে সমান ৫৩ গোল ছিল দুজনেরই। কিন্তু পেনাল্টিতে গোল করে বার্সেলোনাকে ক্লাসিকো জেতানোর পাশাপাশি রোনালদোর সঙ্গে এক গোলের তফাত টেনেছেন মেসি।

বছর শেষে ৬৪ ম্যাচে ৫৪ গোল আর্জেন্টাইন অধিনায়কের। সঙ্গে ১৬টি গোল করানোয় ছিল প্রত্যক্ষ ভূমিকা। জাতীয় দলের হয়ে ৭ ম্যাচে ৪ গোল করেছেন মেসি। যার মধ্যে আছে ইকুয়েডরের বিপক্ষে সেই বিখ্যাত হ্যাটট্রিকও, যাতে ভর করে রাশিয়া বিশ্বকাপে খেলার সরাসরি টিকিটি পেয়েছে আর্জেন্টিনা।

৬০ ম্যাচে ৫৩ গোল রোনালদোর। যার মধ্যে ৪২টি ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। বাকি ১১টি জাতীয় দলের জার্সি গায়ে। সঙ্গে ১৩ বার অন্যকে দিয়ে গোল করিয়েছেন সিআর সেভেন। এক গোলে মেসির থেকে পিছিয়ে থাকলেও রোনালদো ম্যাচ কম খেলেছেন ৪টি।

কে জিতেছেন সবচেয়ে বেশি দলীয় শিরোপা?
এখানে একছত্র আধিপত্য রোনালদোর। বলা ভাল রিয়াল মাদ্রিদের। ২০১৬-১৭ মৌসুমে ক্লাবের সম্ভাব্য ছয় শিরোপার পাঁচটিতেই হাত পড়েছে রোনালদোর। মেসি কেবল ছুঁতে পেরেছেন কোপা ডেল রের শিরোপা।

সেখানে ক্লাবের পাঁচ শিরোপা জয়ের পেছনে প্রত্যক্ষ ভূমিকা ছিল রোনালদোর। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে পাঁচ গোলের পর সেমিতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তিন গোল ছিল পাঁচবারের বর্ষসেরা তারকার। ফাইনালে জুভেন্টাসের বিপক্ষেও জোড়া গোল ছিল রোনালদোর।

ব্যক্তিগত শিরোপায় কে এগিয়ে?
এখানেও রোনালদোর বছরটা ছিল সোনায় মোড়ানো। গত অক্টোবরে পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা হয়েছেন। ডিসেম্বরে সমানসংখ্যক মুকুট হাতে তুলেছেন ব্যালন ডি’অরের। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১২ গোল করে হয়েছেন আসরের সেরা খেলোয়াড়ও।

তবে মেসির বছরটাও একেবারে খালি হাতে শেষ হয়নি। গত মৌসুমে ৩৪ ম্যাচে ৩৭ গোল করে চতুর্থবারের মত গোল্ডেন সু জিতেছেন। তাতে ছোঁয়া হয়ে গেছে রোনালদোকে। স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পিচিচি ট্রফিও ঘরে তুলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

নতুন মৌসুমটা অবশ্য একেবারেই পক্ষে যাচ্ছে না রোনালদোর। চলতি লা লিগায় সবে দুই গোল লেখা তার নামের খাতায়। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই উজ্জ্বল তিনি। ছয় ম্যাচে আট গোল হয়ে গেছে। মেসি আবার জ্বলছেন লা লিগায়। ১৭ ম্যাচে ১৫ গোল হয়ে গেছে তার। দলের প্রয়োজনে যেভাবে জ্বলছেন তাতে সামনের বছরটা অন্যরকমেরই আভাস দিচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতায় জেমসের টানে হাজারও মানুষ

পরবর্তী

মোস্তাফিজদের যে মন্ত্র দিলেন প্রিন্স

পরবর্তী
নান্নু-বাশারদের সঙ্গে আড্ডায় প্রিন্স

মোস্তাফিজদের যে মন্ত্র দিলেন প্রিন্স

কমিটি বাতিলের দাবিতে যুবদল সম্পাদক টুকুর কুশপুত্তলিকা দাহ

সর্বশেষ

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT