চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর পর্তুগালের ইউরোপ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

জিরু-গ্রিজমানের ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে প্রথম বারে মতো ইউরোপ সেরার মুকুট জিতে নিল পর্তুগাল। নির্ধারিত সময় গোলশূন্য থাকারপর অতিরিক্ত সময়ের ১৯ মিনিটে এডারের দূর পাল্লার শট লক্ষ্য ভেদ করলে শিরোপা চলে যায় পর্তুগালের ঘরে। ইউরোর ফাইনালের ইতিহাসে এবারই প্রথম নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল হলো না।

নিষ্প্রাণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে উত্তেজনা ফেরে খেলায়। ৬৫তম
মিনিটে কিংসলে কোমানের ক্রস থেকে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ
পেয়েছিলেন গ্রিজমান। কিন্তু বল একটুর জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। ১০
মিনিট বাদে আবারও পর্তুগালের গোলবারে গ্রিজমানের হানা। এ যাত্রায়
পর্তুগালকে রক্ষা করে পাত্রিসিও’র বিশ্বস্ত গ্লাভস।

নির্ধারিত সময়
শেষের মাত্র ১০ মিনিট আগে পর্তুগালে পক্ষে সহজ সুযোগ পেয়েছিলেন ন্যানি।
প্রায় গোল লাইন অতিক্রম করা বল ফেরান গোলরক্ষক লরিস। এরপর দু’দলের অব্যাহত
চেষ্টার পরও খেলার নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য ভাবে।

অতিরিক্ত সময়ের ১৯ মিনিটে পর্তুগালে জালে বল জড়িয়ে ইতিহাস গড়েন এডের।
এডেরের ডি-বক্সের বাইরে থেকে দূর পাল্লার শট আচমকা নিচু হয়ে ফরাসি জালে
জায়গা করে নেয়।

২০০৪ সালে নিজেদের মাঠে প্রথমবারের মতো ইউরো ফাইনাল খেললেও গ্রিসের কাছে হেরে শিরোপা বঞ্চিত থাকতে হয়েছিলো পর্তুগিজদের।

Reneta

সময়ে
সময়ে রঙ বদলানো ফাইনালের গল্পটা হতে পারতো রোনালদো ময়। ম্যাচের প্রথমার্ধে
ক্রিস্টিয়ানো রোনালদোর ইনজুরি খেলার রঙ কিছুটা কেড়ে নিলেও শেষ পর্যন্ত
শিরোপার হাসি হাসে পর্তুগাল।

ম্যাচের ১৬ মিনিটে দিমিত্রি পায়েতের অবৈধ ট্যাকলিংয়ের শিকার হন সি আর
সেভেন। 

দু’মিনিট বাদে মাঠে ফিরলেও; ২৪ মিনিটে দৌঁড়াতে গিয়ে থেমে যান তিনি।
এরপরই কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন দ্বিতীয় বারের মতো ইউরোর ফাইনাল খেলতে
আসা রোনালদো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বসছে এশিয়ান কারাতের বড় আসর

জুলাই ১৫, ২০২৬

জিম্বাবুয়েতে টি-টুয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

জুলাই ১৫, ২০২৬

এইচএসসি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT