চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর গোল্ডেন বুটের স্বপ্ন শেষ ইমোবিলের কাছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

হাতে আছে কেবল এক ম্যাচ, যাতে অন্তত করতে হবে চারটি গোল। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য বিষয়টা বেশ কঠিন হলেও অস্বাভাবিক নয়। যদি না পারেন, ২০১৯-২০ মৌসুমের গোল্ডেন বুটের স্বপ্ন ছাড়তে হবে সিআর সেভেনকে। তার চোখের সামনে প্রথমবারের মতো ইউরোপের সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট উঠবে চিরো ইমোবিলের হাতে!

বুধবার রাত পর্যন্ত ইমোবিলের আশেপাশেই ছিলেন রোনালদো। তার গোল ৩১, আর লাজিও তারকার গোল ছিল ৩৩টি। কিন্তু যখন ক্যালিয়ারির কাছে ২-০ গোলে হেরে বসেছে রোনালদোর জুভেন্টাস, তখন ব্রেশিয়ারের বিপক্ষে দুই গোল করে দলকে জিতিয়েছেন ইমোবিল। তাতে দুজনের ব্যবধান পরিষ্কার চার গোলের, রোনালদোর সেই ৩১ আর ইমোবিলের এখন ৩৫ গোল!

ইমোবিলকে টপকে যেতে আর একটি ম্যাচই পাচ্ছেন পর্তুগিজ মহাতারকা, ২ আগস্ট রোমার বিপক্ষে নিজ মাঠে খেলবে জুভেন্টাস। একই রাতে নাপোলির বিপক্ষে ম্যাচ আছে লাজিওর। গোল্ডেন বুটের লড়াইয়ে থাকতে হলে রোমার বিপক্ষে অন্তর চার গোল করতেই হবে সিআর সেভেনকে। আর নাপোলির বিপক্ষে যদি ইমোবিল গোল করে বসেন তাহলে তো সব আশায় গুড়েবালিই।

Banglabid

বুধবার রাতে জোড়া গোল করে কেবল রোনালদোকে পেছনে ফেলেননি ইমোবিল, ভেঙেছেন রবার্ট লেভান্ডোভস্কির স্বপ্নও। বায়ার্নের হয়ে ৩৪ গোল করা পোলিশ তারকার এবার আর গোল্ডেন বুট জেতা হচ্ছে না তা নিশ্চিত।

অন্যদিকে নাপোলির বিপক্ষে গোল করতে পারলেই গঞ্জালো হিগুয়েনের অনন্য এক রেকর্ড ছুঁয়ে ফেলবেন ইমোবিল। নাপোলির হয়ে ২০১৫-১৬ মৌসুমে ৩৬ গোল করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, যা এখন পর্যন্ত সিরি আতে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোনালদোলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT