চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোদের লিগ বন্ধের জোর দাবি ইতালির ক্রীড়ামন্ত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

আপাতত ৩ এপ্রিল পর্যন্ত দর্শকহীন ভাবে লিগ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সিরি আ কর্তৃপক্ষ। বদ্ধদুয়ারে খেলা হলেও ফুটবলারদের সাথে মাঠে থাকবেন স্টাফ, সংবাদকর্মীসহ শ’খানেকের বেশি মানুষ। দেশজুড়ে করোনা ভাইরাস আতঙ্কে যখন অন্যান্য খেলাধুলার আসরগুলো স্থগিত কিংবা বাতিল করা হচ্ছে, সেখানে সিরি আতে এভাবে ম্যাচ আয়োজনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ইতালির ক্রীড়ামন্ত্রী ভিসেন্টে স্পাদাফোরা।

সিরি আ বন্ধের দাবি জানিয়ে কথা বলা লোকদের মধ্যে স্পাদাফোরা হলেন দ্বিতীয় ‘হাইপ্রোফাইল’ ব্যক্তি। আগে ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ড্যামিয়ানো টোমাসি টুইটারে, ‘সুস্থতা সবার আগে’ লিখে টুইট করে সিরি আ বন্ধের দাবি জানিয়েছেন।

ম্যাচ আয়োজনের সমালোচনা করে স্পাদাফোরা বলেছেন, ‘এর কোনো মানে হয় না। খেলতে এসে বা খেলা দেখতে এসে খেলোয়াড়, রেফারি, কোচ কিংবা সমর্থকরা একে অপরের সংস্পর্শে নিজেদের ঝুঁকিতে ফেলে দিতে পারেন।’

এমনকি জরুরি ভিত্তিতে সিরি আ বন্ধের জন্য ড্যানিয়েল টোমাসির চিঠি পাওয়ার কথা জানিয়েছেন স্পাদাফোরা, ‘অন্য ফেডারেশনগুলো বুদ্ধিমানের মতো তাদের খেলাগুলো আপাতত কয়েকদিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন প্রধানের উচিত কোনো ফুটবলার ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তার অপেক্ষায় না থেকে দ্রুত পদক্ষেপ নেয়া।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসরোনালদোসিরি আ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা ভাইরাস: লক্ষ্মণ, চিকিৎসা ও সুরক্ষার উপায়

পরবর্তী

নতুন সংক্রমণ ঠেকানোই এখন বড় চ্যালেঞ্জ

পরবর্তী

নতুন সংক্রমণ ঠেকানোই এখন বড় চ্যালেঞ্জ

করোনা নিয়ে যেসব ভুল পরামর্শ

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT