চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজাদারের জন্য যেসব কাজ হারাম ও মাকরুহ

আবু সুফিয়ান আবু সুফিয়ান
৮:৩০ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২১
- সেমি লিড, ধর্ম ও জীবন
A A
রমজান

রমজানের রোজার মাগফিরাত তথা আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্তির দশক চলমান। এ সময় প্রত্যেক মুমিনের কর্তব্য হলো আল্লাহর কাছ থেকে বেশি বেশি ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া মাত্রই আল্লাহ বান্দাহর সমস্ত আমল কবুল করে তাকে ক্ষমা করে দেন।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন: কিছু রোজাদার এমন যারা শুধু ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোন কিছু লাভ করে না।হাদিসটি থেকে স্পষ্ট প্রতীয়মান, রোজা  ‍শুধু ক্ষুধার্ত থাকার নাম নয় বরং সব ধরনের মন্দ কথা ও কাজ ছেড়ে দেয়ার নাম রোজা।

দোযাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) অপর হাদিসে বলেছেন: যে ব্যক্তি মিথ্যা বলা ও বদ আমল বর্জন করে নাই, তাহলে তার পানাহার ছেড়ে রোজা রাখার দরকার নেই। কেননা এতে রোজাদার আল্লাহর পক্ষ থেকে কোন বিনিময় পাবে না।

সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: তোমাদের কেউ যেন রোজা রাখা অবস্থায় কোন খারাপ কাজ না করে। যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে তবে সে যেন বলে আমি রোজাদার।

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে গীবত করতে নিষেধে করেছেন।  তিনি বলেছেন: তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কী কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে?[ সূরা আল হুজরাত, আয়াত নং ১২]

রোজাদার মন্দ ও খারাপ বাক্য উচ্চারণ থেকে বিরত  থাকবে, আল্লাহর নির্দেশিত কোন কাজে  সীমালঙ্গন করবে না, কারো দোষ চর্চা করবে না। কেননা এসব গুনাহের কারনে রোজা ভেঙ্গে না গেলেও রোজার সাওয়াব কমে যায়।

Reneta

রোজার মাকরুহসমূহ: 

গীবত এমনিতেই কবীরা গুনাহ। এ ধরনের অভ্যাস থেকে রমজান মাস ছাড়াও সবসময় বিরত থাকা কর্তব্য। এছাড়া মন্দ বা খারাপ বাক্য উচ্চারণ করা, বারবার কুলি করা, ইচ্ছা করে কানের ভিতরে পানি প্রবেশ করানো, রোজা রেখে একবারে চুপ করে বসে থাকা, কোন ওজর ছাড়াই ইফতারির সময় দেরি করা, দাঁত দ্বারা বুট অপেক্ষা ছোট কোন বস্তুর স্বাদ গ্রহণ করা, ভেজা কাপড় শরীরে জড়িয়ে রাখা, অন্য মহিলাদের প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করা ।

সুতরাং, আল্লাহ তায়ালা আমাদেরকে উপর্যুক্ত নিষিদ্ধ বিষয়াবলী বর্জন করে রমজানের প্রতিটি রোজা রাখার তাওফিক দান করুন। আমীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাগফিরাতরোজাদার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংযত না হলে সামনে মহাবিপদ

পরবর্তী

প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে বিশেষ তহবিলের ঋণের সুদহার কমলো

পরবর্তী

প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে বিশেষ তহবিলের ঋণের সুদহার কমলো

করোনাভাইরাস: শনাক্ত বেড়ে মৃত্যু কমেছে

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT