চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোকেয়া হলে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে ৩ হলের স্বতন্ত্র প্যানেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

রোকেয়া হলের শিক্ষার্থীদের দাবির সাথে পূর্ণ সমর্থন জানিয়ে রোকেয়া হল সংসদে পুনরায় নির্বাচনের দাবি করেছেন মেয়েদের তিনটি হলের স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত প্রতিনিধিরা।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে কবি সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নির্বাচিত তিন সহ-সভাপতি (ভিপি) ও সমর্থন জানান। এসময় দুইজন জিএসও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শামসুন্নাহার হলের নব নির্বাচিত জিএস আফসানা ছপা বলেন, রোকেয়া হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে সারারাত ধরে চলা বিক্ষোভ ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা খুবই শঙ্কিত ও উদ্বিগ্ন। ইতোমধ্যে আমরা জেনেছি যে, ৪০ জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা করা হয়েছে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হচ্ছে। এমতাবস্থায় আমরা নির্বাচিত হল সংসদ স্বতন্ত্র প্যানেল ও প্রার্থীরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের দাবিগুলোর সাথে একাত্মতা পোষণ করছি

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুফিয়া কামাল হলের জিএস মনীরা শারমিন বলেন, সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা নির্বাচিত হয়েছি। আমাদের হলগুলোতে সুষ্ঠু নির্বাচন হয়েছে। যে হলগুলোতে কারচুপি হয়েছে সেখানে আবার নির্বাচন চাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কবি সুফিয়া কামাল হলের ভিপি তানজীনা আক্তার সোমা, শামসুন্নাহার হলের ভিপি তাসনীম আফরোজ ইমিসহ অন্যান্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কবি সুফিয়া কামাল হলডাকসু নির্বাচনরোকেয়া হলশামসুন্নাহার হল
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদ রানায় মুগ্ধ সিমন্স

মে ৬, ২০২৬

মুশফিকের কাছে সব টেস্টই সমান গুরুত্বপূর্ণ

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে সমঝোতার দ্বারপ্রান্তে

মে ৬, ২০২৬

ট্রেন্ডিং শীর্ষে ‘রকস্টার’, সমালোচকও মুগ্ধ!

মে ৬, ২০২৬

বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা: সংকট, বৈষম্য ও সম্ভাবনার সন্ধিক্ষণ

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT