ইউরো অভিযানে আজই মাঠে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজদের প্রতিপক্ষ প্রথমবারের মতো ইউরোয় অংশ নেওয়া আইসল্যান্ড। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
এবারের আসরে পর্তুগালকে ফেবারিট ধরা না হলেও, ম্যাচের দু’দিন আগে নিজেকে ‘বিশ্বসেরা ফুটবলার’ বলে দাবি করেছেন রোনালদো। তবে সিআর সেভেনের উপর নজর থাকলেও এবার পর্তুগালে রয়েছেন রেনাতো সানচেজ, জোয়াও মারিয়ার মতো তরুণ প্রতিভারাও। যারা যে কোনও সময় ম্যাচের চেহারা পাল্টে দিতে পারেন।
তবে সিআর সেভেন যতই নিজেকে বিশ্বসেরা বললেও ম্যাচ শুরু হওয়ার আগে রোনালদোকে কটাক্ষ করেছেন আইসল্যান্ড কোচ লার্স লেগারব্যাক। রোনালদোকে দুর্দান্ত ‘প্লে-অ্যাক্টর’ বলেছেন আইসল্যান্ড কোচ।
লেগারব্যাক বলেছেন, ‘রোনাল্ডো খুব ভাল প্লেয়ার। কিন্তু তার থেকেও বেশি ভাল প্লে-অ্যাক্টর। পেপেও তো ওর থেকে শিখছে। পর্তুগালে যে বেশ ভাল সিনেমা তৈরি হয় সেটা ওদের দেখে বোঝা যায়।’








