শিক্ষা

রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ফ্যান খুলে পড়ে আহত ৩ শিক্ষার্থী

রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ফ্যান খুলে পড়ে আহত ৩ শিক্ষার্থী

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল  স্কুলের চতুর্থ শ্রেণীর তিন শিক্ষার্থী। হঠাৎ ফ্যান খুলে পড়ে পাখার আঘাতে আহত হয় তারা।

অধ্যক্ষ ব্রি.জেনারেল আব্দুল হান্নান বলেন, বড় দুর্ঘটনা থেকে সৃষ্টিকর্তার ইচ্ছায় তারা বেঁচে গেছে। হাসপাতালে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি বলেন, রড এবং ফ্যানের যে জয়নিং পয়েন্ট ওই পয়েন্টটা থেকে ফ্যানটা খুলে পড়েছে। যেখানে পড়েছে সেখানে পাখার একটু আচড় শিক্ষার্থীদের গায়ে পড়েছে। আমরা সাথে সাথেই তাদের হাসপাতালে নিয়ে গেছি। সেখানে তাদের hannanসেলাই দেয়া হয়েছে। এরপর সিটিস্ক্যানের জন্য আরেকটা হাসপাতালে নিয়ে গেছি। ডাক্তার বললেন যে আল্লাহর রহমতে ভয়ের কিছু নাই।

ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলে চলছে বিভিন্ন শ্রেণীর অভ্যন্তরীণ পরীক্ষা। সকালে পরীক্ষা চলার সময় চতুর্থ শ্রেণীর ‘সি’ শাখার ক্লাসরুমের একটি ফ্যান হঠাৎ খুলে পড়ে। ফ্যানটি সরাসরি কোনো শিক্ষার্থীর উপর না পড়লেও পাখার আঘাতে আহত হয় তিন শিক্ষার্থী।

অভিভাবকদের কয়েকজন ক্যামেরার সামনে কথা না বললেও তাদের অভিযোগ এর আগে একইভাবে ফ্যান খুলে পড়ে ইংরেজি মাধ্যমের এক শিক্ষার্থী আহত হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…