জনপদ

রেল লাইনে ট্রাক, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন যোগাযোগ বন্ধ

রেল লাইনে ট্রাক, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের কালিহাতীর সল্লা এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনে উঠে পড়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ রেল চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী আনোয়ার সিমেন্ট সীট বোঝাই একটি ট্রাক কালিহাতীর সল্লা এলকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর উঠে যায়।

এতে রেল লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় দুটি ট্রেন আটকা পড়েছে। উদ্ধার কাজ চলছে।

বিষয়:টাঙ্গাইল বন্ধ মালবাহী ট্রাক রেল চলাচল রেল লাইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…