অনলাইনে টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগের সত্যতা পেয়ে বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রির প্রতিষ্ঠান সহজ ডট কমকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দু’পক্ষের শুনানি শেষে সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করতে এ আদেশ একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।






