চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলক্রসিংয়ে ১১ জন নিহতের ঘটনায় কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৯
- সেমি লিড, আদালত
A A
ট্রেনের ধাক্কায় নিহত-সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ নিহত ১১ জনের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

মানবাধিকার সংগঠন ল’ এন্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এ রিটটি করা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে রিটটি উপস্থাপন করা হয়।

এ রিটে রেলওয়ে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক ও এলজিইডির প্রধান প্রকৌশলীকে বিবাদী করা হয়েছে।

নিহতদের পাশাপাশি এ রিট আবেদনে ওই ঘটনায় আহতদের প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এছাড়া নতুন করে রেলের লেভেল ক্রসিং নির্মাণ, অবৈধ লেভেল ক্রসিং বন্ধ, গেটম্যান নিয়োগ এবং ট্রেনের ছাদে যাত্রী তোলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

আদালত এবিষয়ে শুনানির জন্য রোববার দিন নির্ধারণ করেছেন বলে জানান রিটকারি আইনজীবী ব্যারিষ্টার হুমায়ুন কবির পল্লব।

গত ১৫ জুলাই সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলক্রসিংয়ে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা ট্রেনের সঙ্গে একটি বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে।  ওই ঘটনায় বর-কনে ও শিশুসহ মোট ১১ জন নিহত এবং ৩ জন আহত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেনের ছাদে যাত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT