চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেডিও সম্প্রচারের মাঝেই দুই সাংবাদিক খুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ন ১৫, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

রেডিও অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার চলার মধ্যেই ডমিনিকান রিপাবলিকে দুই রেডিও সাংবাদিককে গুলি করে হত্যা করেছে তিনজন বন্দুকধারী। ঘটনার পরই ওই তিন হামলাকারীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় আরও এক নারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তার সার্জারি চলছে।

দুই সাংবাদিকের মধ্যে একজন অনুষ্ঠানটি চলার সময় ফেসবুক লাইভও করছিলেন বলে জানিয়েছে বিবিসি। তখনই তিনি গুলিবিদ্ধ হন। লাইভ ভিডিও’র ফুটেজে দেখা গেছে, অনুষ্ঠানের মাঝে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এর মাঝে একজন নারী ‘গুলি! গুলি! গুলি!’ বলে চিৎকার করে ওঠেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি মঙ্গলবার দেশটির রাজধানী সান্তো ডমিংগো’র পূর্বের শহর সান পেদ্রো ডি মাকোরিসে এফএম ১০৩.৫ রেডিও স্টেশনে ঘটে। নিহতদের একজন ওই রেডিওর অনুষ্ঠান উপস্থাপক লুইস মানুয়েল মেদিনা এবং অন্যজন রেডিও প্রডিউসার লিও মার্টিনেজ।

নিহত সাংবাদিকদের শোকাভিভূত স্বজন

সাংবাদিক হত্যার ওই ঘটনায় গ্রেফতার হওয়া ওই তিন ব্যক্তির বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। তাদের হামলার পেছনের কারণ এখনো জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমকে অ্যাটর্নি জেনারেল জিন রদ্রিগেজ বলেন, ‘তদন্ত কাজ শুরু হয়ে গেছে এবং আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব সত্যটা বের করে আনতে।’

Reneta

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও এমন একটি ঘটনা ঘটেছিল। ওই বছরের আগস্টে দু’জন সাংবাদিককে সরাসরি টিভি সম্প্রচার চলাকালে গুলি করে হত্যা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডমিনিকান রিপাবলিকসাংবাদিক হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১০০ ডলারের নিচে নেমেছে তেলের দাম

এপ্রিল ১, ২০২৬

সেমিতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের মানববন্ধন

এপ্রিল ১, ২০২৬
হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর রহমান।

‘পুলিশ হত্যার বিচার আর কখনও চাইবো না’

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: ইরানের রাষ্ট্রদূত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT