চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড, বিশ্বরেকর্ড, ড্রেসেল ও ‘হাই-৫’ সোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২১
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A

‘হাই-৫’, ক্যালেব ড্রেসেলের নামের পাশে এখন এটিই জুড়ে দিচ্ছেন গুণমুগ্ধরা। টোকিও অলিম্পিকের পুলে রাজত্ব চালিয়ে যে পাঁচটি স্বর্ণ পদক নিয়ে ফিরছেন যুক্তরাষ্ট্রের তারকা সাঁতারু।

রোববার টোকিওর পুলে আরেকবার ঝড় তুলেছেন ড্রেসেল। যুক্তরাষ্ট্রের সাঁতারু গলায় ঝুলিয়েছেন আরও দুটি সোনার পদক। যার একটিতে আবার গড়েছেন অলিম্পিক রেকর্ড।

এদিন প্রথমে ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলের ব্যক্তিগত ইভেন্টে নেমে অলিম্পিক রেকর্ড গড়েছেন ড্রেসেল। সোনা জিতেছেন ২১.০৭ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করে। যা তাকে দেয় চলতি গেমসে চতুর্থ সোনার হাসি।

Banglabid

পরে পাঁচ নম্বর স্বর্ণ পদকটি জিতেছেন ড্রেসেল। সেটি ছেলেদের ৪*১০০ মিটার মেডেলে রিলেতে দলগত ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে, সোনা গেছে যুক্তরাষ্ট্রের ঝুলিতে। ৩ মিনিট ২৬.৭৮ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেছেন ড্রেসেল ও সতীর্থরা।

যে দলে ড্রেসেল ছাড়াও ছিলেন রায়ান মারফি, মাইকেল অ্যান্ড্রিউ ও জ্যাচ অ্যাপেল। তারা রোমে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়া ৩ মিনিট ২৭.২৮ সেকেন্ড টাইমিংয়ের আগের বিশ্বরেকর্ড ভেঙেছেন।

শনিবার ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে নেমেছিলেন ড্রেসেল। পুলে ঝড় তুলে গড়েন বিশ্বরেকর্ড। যেটি টোকিও আসরে তাকে তৃতীয় সোনার হাসি এনে দেয়। বিশ্বরেকর্ড গড়ার পথে ৪৯.৪৫ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন। যা ২৪ বর্ষী সাঁতারুর গড়া নিজের আগের বিশ্বরেকর্ডের চেয়ে ০.০৫ সেকেন্ড কম সময়।

Reneta

২০১৯ সালে কোরিয়ায় আগের বিশ্বরেকর্ডটি গড়েছিলেন তিনি, ৪৯.৫০ সেকেন্ড সময় নিয়েছিলেন এই ইভেন্ট শেষ করেছিলেন।

টোকিওয় ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইল ও ছেলেদের ৪*৪০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও সোনা জিতেছেন ড্রেসেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিক-২০২১টোকিও অলিম্পিক-২০২১ড্রেসেলযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসাঁতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগানিস্তানে তিন শহর অবরোধ করায় তালেবানদের সঙ্গে যুদ্ধ বাড়ছে

পরবর্তী

স্বাস্থ্য সুরক্ষায় যেসব ব্যবস্থা রাখছে এমি

পরবর্তী

স্বাস্থ্য সুরক্ষায় যেসব ব্যবস্থা রাখছে এমি

অধ্যাপক আবদুল মান্নান খানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT