চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়েও হোঁচট খেল আমিরের ‘থাগস অব হিন্দুস্তান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
বিনোদন
A A
থাগস অব হিন্দুস্তান

মুক্তির দিন ৫২ কোটি রুপি আয় করে সবাইকে চমকে দিয়েছিল আমির খান ও অমিতাভ বচ্চনের ‘থাগস অব হিন্দুস্তান’। ধারণা করা হয়েছিল দুই দিনেই একশ কোটি ছাড়িয়ে যাবে ছবির আয়। কিন্তু ধারণা ভুল প্রমাণিত করে দিয়ে ধস নেমেছে ছবির ব্যবসায়।

দ্বিতীয় দিনে ২৮ কোটি রুপি আয় করেছে। প্রথম দিনের প্রায় অর্ধেক আয় করেছে ছবিটি। তৃতীয় দিনে আরও কমে ছবির আয় হয় ২২ কোটি! সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রাথমিক প্রতিক্রিয়ায় দেখা গেছে প্রশংসা কম, সমালোচনা বেশি।

বিভিন্ন সিনে নিউজ সূত্রে জানা গেছে, ছবিটি দেখে আমির খান মানেই ‘হিট’, এমন মনে হয়নি দর্শকের কাছে। বরং আমির খানের চরিত্রটি দুর্বল মনে হয়েছে তাদের কাছে। সোশ্যাল মিডিয়ায় আমিরকে নিয়ে বিভিন্ন জোকস শেয়ার হচ্ছে। এসব সমালোচনার প্রভাব পড়ছে ছবির ব্যবসায়। অগ্রিম টিকেট যারা কিনে রেখেছিলেন তাদের অনেকেই দেখার আগ্রহ হারিয়ে ফেলেছেন বলেও জানা যাচ্ছে। ছবি দেখে এসেছেন যারা, তারা অন্যদেরকে নিরুৎসাহিত করছেন। ফলে ছবিটি মূলধন তুলতে পারবে কিনা, তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

১৮০ বছর আগে লেখা ফিলিপ মিডোস টেইলরের উপন্যাস ‘কনফেশন অব এ থাগ’ অবলম্বনে তৈরি করা হয়েছে এই ছবি। উপন্যাসটি সেই সময়ে বেস্ট সেলার থাকলেও সিনেমা হিসেবে ভালো লাগছে না দর্শকের কাছে। ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ৩০০ কোটি রুপি।

‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। ছবিটি মুক্তি পেয়েছে বৃহস্পতিবার(৮ নভেম্বর)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানথাগস অব হিন্দুস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT