চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়েও ‘বাহুবলী’কে টপকাতে পারেনি ‘রোবট-২’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

ভারতীয় ছবি হিসেবে সর্বকালের সবচেয়ে খরচে সিনেমা হিসেবে নাম লিখিয়েছে ‘রোবট-২’ বা ‘টু পয়েন্ট জিরো’! আর এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গেল ভারতীয় দুই সুপারস্টার রজনীকান্ত ও অক্ষয় কুমারকে। তাই বক্স অফিসে এই ছবির প্রতি সবার প্রত্যাশাও ছিলো আকাশচুম্বি। কিন্তু মুক্তির প্রথম দিনে সেই প্রত্যাশা কি পূরণ করতে পারলো তারকাবহুল সাই-ফাই ‘রোবট-২’?

বহুল প্রতীক্ষার পর বৃহস্পতিবার(২৯ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেল নির্মাতা এস শঙ্করের ২০১০ সালের সাড়া জাগানো ‘রোবট’-এর সিক্যুয়াল ‘টু পয়েন্ট জিরো’। ছবির বাজেট, কলাকুশলী ও ‘রোবট’-এর প্রতি মানুষের আগ্রহের কথা বিবেচনা করে সবার ধারণা ছিলো মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ‘বাহুবলী কনক্লুশন’-এর রেকর্ড ভাঙবে! কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি!

মুক্তির আগে সবচেয়ে বেশী আয় ও সবচেয়ে বেশী স্ক্রিনে মুক্তি দেয়ার রেকর্ড গড়েও এস এস রাজামউলের বহুল জনপ্রিয় ছবি ‘বাহুবলী-দ্য কনক্লুশন’-এর রেকর্ড ভাঙতে পারেনি ‘টু পয়েন্ট জিরো’। ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছেন ৮৪ কোটি রূপি। যেখানে মুক্তির প্রথম দিনে বাহুবলী-দ্য কনক্লুশনের আয় ছিলো ১২১ কোটি রূপি!

বিশ্বব্যাপী সাড়ে দশ হাজার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ‘টু পয়েন্ট জিরো’। এরমধ্যে শুধু ভারতেই ছবিটি চলছে সাড়ে সাত হাজার স্ক্রিনে। মুক্তির আগেই এ ছবি বক্স অফিসে সংগ্রহ করেছে ৩৭০ কোটি রুপি। যদিও এ ছবির বাজেট ৫৪৩ কোটি রুপির বেশি।

রজনীকান্ত-অক্ষয়ের পাশাপাশি ছবিতে আরো অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন, আদিল হুসাইন, সুধাংশু পাণ্ডে প্রমুখ। তামিল, তেলেগু, হিন্দি, ইংরেজি, জাপানিজ এবং চাইনিজসহ বেশ কয়েকটি ভাষায় ডাবিং করা হয়েছে ছবিটি। আলোচিত এই ছবির সংগীত পরিচালনা করেছেন এ. আর. রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারটু পয়েন্ট জিরোরজনীকান্তরোবটরোবট ২লিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, আটক ১

পরবর্তী

যেখানে সারাবছর চাষ হয় আনারস

পরবর্তী

যেখানে সারাবছর চাষ হয় আনারস

যে কারণে হাতির নিরাপদ আবাস ও চলাচল নিশ্চিত করতে হবে

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT