চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেইন ট্রির ব্যবসায় ধস, মদ উদ্ধার হওয়াকে ষড়যন্ত্র বলছে কর্তৃপক্ষ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১২:৫১ অপরাহ্ণ ১৬, মে ২০১৭
অপরাধ
A A
ছবি. রণ মাহমুদ

ছবি. রণ মাহমুদ

বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হোটেল রেইনট্রি কর্তৃপক্ষ। হোটেলে মদ উদ্ধার হওয়াকে হোটেলের ভাবমুর্তির বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছে হোটেল কর্তৃপক্ষ। মঙ্গলবার হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দাবি জানান হোটেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদনান হারুন।

সংবাদ সম্মেলনে আদনান হারুন বলেন, হোটেলের ভাবমূর্তি নষ্ট করতে আমাদের সঙ্গে এসব করা হয়েছে। শুল্ক গোয়েন্দা আসার একদিন আগেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর তল্লাশি করে কিছুই পাননি, তাহলে তারা কিভাবে মদ পেলেন? আগামীকাল আমাদের তলব করা হয়েছে সেখানেই আমরা নিজেদের অবস্থান তুলে ধরব।

রেইনট্রি হোটেলের এক পরিচালকের সঙ্গে ধর্ষণে অভিযুক্ত সাফাতের ঘনিষ্ঠতা থাকার তথ্য ‘ঠিক না’ বলে জানিয়েছেন আদনান হারুণ। তিনি বলেন, রেইনট্রি’র সেলস্ এন্ড মাকেটিং ডিরেক্টর মাহির হারুণের সঙ্গে আসামি সাফাত আহমেদের কোনো বন্ধুত্ব ছিল না, এমনকি তাদের সঙ্গে আগেও কোনো যোগাযোগ ছিল না।

ঘটনার পরে রেইন ট্রি’র ব্যবসায় ধস নেমেছে জানিয়ে তিনি বলেন, মিডিয়ায় ঘটনাটি প্রচার হওয়ার পর আমাদের ব্যবসায় ধস নেমেছে। আগামী দুই সপ্তাহের সকল বুকিং বাতিল হয়েছে। এমনকি যারা হোটেলে অবস্থান করছেন তারাও দ্রুত ত্যাগ করছেন। এভাবে চলতে থাকলে আমরা কর্মচারীদের নিয়ে পথে বসে যাবো।

ধর্ষণের দিন রাতে হোটেলে আপত্তিকর কিছু চোখে পড়েনি উল্লেখ করে সাংবাদিকদের এড়িয়ে তিনি বলেন, ওই দিন রাতে সাফাত আহমেদ ও তার বন্ধুরা জন্মদিনের পার্টি রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত হোটেলের ছাদে উদযাপন করে। ওই উদযাপনের সময় হোটেলের একজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। তিনি আপত্তিকর কোনো কিছুই দেখেননি।

বনানী আবাসিক এলাকায় অবস্থিত একটি বাড়িতে নিয়ম ভেঙে হোটেলটি চালানোর অভিযোগ করেছে রাজউক। ঘটনার পরে শুল্ক গোয়েন্দাদের অভিযানে অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ১৭ মে রেইন ট্রি কর্তৃপক্ষকে তলব করা হয়েছে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে।

Reneta

ছবি: রণ মাহমুদ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বনানীহোটেল রেইনট্রি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT