মস্কোর বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে পাস হওয়া নতুন অবরোধের ফলে রুশ-মার্কিন সম্পর্ক সর্বকালের তলানিতে পৌঁছেছে বলে টুইট বার্তায় জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
টুইটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে স্বাস্থ্য সুরক্ষা বিল দিতে ব্যর্থ বলেও নিন্দা করেছেন। অনিচ্ছা সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে আনা কংগ্রেসের গুরুত্বপূর্ণ অবরোধ বিলে স্বাক্ষর করেন ট্রাম্প।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলানো ও ইউক্রেনের সাথে বিরোধ এ দুই বিষয়ে রাশিয়াকে শাস্তি দেয়ার জন্যই এই আইন করা হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের সিনেটররা।
এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার খনিজ প্রকল্পগুলোতে মার্কিনিদের বিনিয়োগ সীমিত করা হয়েছে। ইরান ও নর্থ কোরিয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।







