আন্তর্জাতিক

রুশ গণমাধ্যম ও সংশ্লিষ্ট ৬৩ ব্যাক্তির বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রাশিয়ার RT টেলিভিশন ভ্যান মস্কোতে লাল স্কয়ার এর সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মস্কোতে লাল স্কয়ার এর সামনে RT টেলিভিশন ভ্যান, যা সংবাদ প্রচার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রুশ গণমাধ্যম এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ৬৩ জন ব্যাক্তি ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের যুক্তরাজ্য ভ্রমণে এবং সম্পদের ওপরে স্থিতাবস্থা জারি করা হয়েছে। 

বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এ ঘোষণা দিয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে আছেন রুশ সরকার নিয়ন্ত্রিত চ্যানেল ওয়ানের কর্মী, ইউক্রেনের সংবাদ সংগ্রহে যাওয়া রুশ সাংবাদিক।

এছাড়া রাষ্ট্র নিয়ন্ত্রিত অল রাশিয়া স্টেট টেলিভিশন ও রেডিও, বার্তাসংস্থা ইনফোরস, সাউথফ্রন্ট ওয়েবসাইট, অনলাইন জার্নাল স্ট্র্যাটেজিক কালচার ফাউন্ডেশনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিষয়:রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…