ক্রিকেট

রুবেলকে ছাড়িয়ে সাইফউদ্দিন

সাইফউদ্দিনের বিজয় উদযাপন, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় সাইফউদ্দিন বিজয় উদযাপন করছেন, রঙিন জার্সি পরা, মাঠে আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিসিবি প্রেসিডেন্টস কাপে পেস বোলারদের দাপট চলছেই। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় প্রথম পাঁচজনই পেসার। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে শীর্ষে থাকা রুবেল হোসেনকে পেছনে ফেলেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বুধবার আসরের শেষ ম্যাচে শান্ত একাদশের ৫ উইকেট তুলে নেন তামিম একাদশের পেসার সাইফউদ্দিন। ছাড়িয়ে যান সবাইকে। ৮.৩ ওভারে মাত্র ২৬ রান দেন তিনি। টুর্নামেন্টে ৪ ম্যাচে তার নামের পাশে এখন ১২ উইকেট।

বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে ৩৮.৩ ওভারে ১৬৫ রানে গুটিয়ে গেছে শান্ত একাদশ। ফাইনাল খেলতে হলে জেতার বিকল্প নেই তামিমদের সামনে।

তিন দলের আসরে যার দল শুক্রবারের ফাইনাল খেলবে সেই বোলারই এগিয়ে যাবে টুর্নামেন্টের সেরা শিকারি হওয়ার দৌড়ে।

সর্বোচ্চ শিকারির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তামিম একাদশের আরেক পেসার মোস্তাফিজুর রহমান। বুধবার তিনি নিয়েছেন ৩ উইকেট। নামের পাশে উইকেট সংখ্যা ৭টি।

মাহমুদউল্লাহ একাদশের ইবাদত হোসেনের শিকারও ৭ উইকেট। শান্ত একাদশের আল-আমিন হোসেন নিয়েছেন ৬ উইকেট।

বিষয়:তামিম বিসিবি মহমুদউল্লাহ রুবেল শান্ত সাইফউদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…