চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুনি কি এখনো সেইরকম আকাশপাতাল এক করে হাহা করে হাসে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
সাগর-রুনি হত্যা মামলা

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ৬ বছর পেরিয়ে গেলেও এখনো তার রহস্যের জট খুলতে পারেনি তদন্তের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী। হত্যাকাণ্ডের রহস্য নিয়ে এখনো অন্ধকারে সাগর-রুনির পরিবার, সমাজ, পুরো জাতি।

প্রাণচাঞ্চল্যে ভরপুর এ সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ড এখনো মেনে নিতে পারেননা তাদের বন্ধু-বান্ধব ও আত্মীয় পরিজনরা। নির্মম সেই ১১ ফেব্রয়ারি ৬ বছর পর এখনও কাঁদায় সে মানুষগুলোকে।

সাগর-রুনির স্মৃতিচারণ করে প্রবাসী সাংবাদিক আলফা আরজু ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন,

এলোমেলো কিছু একটা লিখবো সাগর-রুনি’কে নিয়ে। নাহ, আমাকে ওরা কোনো স্বত্ব দিয়ে যায়নি। কিন্তু কিছু অসাধারণ স্মৃতি রেখে গেছে।

দিন তারিখ ঠিক মনে নেই প্রথম কবে কার সাথে পরিচয় হয়েছিলো। কিন্তু, সপ্তাহে একদুইদিন দেখা হওয়া কিংবা ফোনে কথা হওয়ার মত সম্পর্ক ছিলো।

Reneta

২০০৭ সালের মাঝামাঝি সময়ের কোন একদিন সাগর ভাই, মালা আপু, সেলিম জাহিদ ভাই, এলিটা, সুমন ও আমি পার্শ্ববর্তী এক দেশে গিয়েছিলাম অফিসের ট্যুরে। সেই এক সপ্তাহের ট্যুরে আমরা সাগর ভাইকে একজন অসাধারণ বন্ধু-ভাই হিসেবে পেয়েছি জীবনে কোনদিন ভুলতে পারবো না। ওপারে ভালো থাকুন সাগর ভাই।

রুনী’কে নিয়ে কিছু বলার মত মানসিক অবস্থা আমার এখনো হয়নি। কোনদিন হলে লিখবো

একটা ঘটনা বলি সেই ট্যুরে সাগর ভাই দুইটা luggage নিয়ে গিয়েছিলেন। আমরা কৌতূহল বশতঃ যখন জানতে চাইলাম কারণ কি। সাগর ভাই বলেছিলেন একটা ব্যাগে উনি রুনী ও মেঘের জন্য গিফট আনবেন। আমরা যেখানেই যেতাম সাগর ভাই আগে থেকেই বলে রাখতেন দেইখো রুনীর জন্য কিছু পাওয়া যায় কিনা? জামা-জুতা-jewellery সব কিছু।

সাগর ভাই কি এখনও রুনি’কে সেইরকম করে ভালোবাসেন? গিফট কিনে দেন? মেঘের জন্য কি আপনার মন কাঁদে? মেঘকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে? মেঘের সাথে খেলতে ইচ্ছে করে আপনার?

রুনি কি এখনো সেইরকম আকাশপাতাল এক করে হাহা করে হাসে? খুব জানতে ইচ্ছে করে।

কাল আবার ১১ February, প্রতিবছর – এই দিন আসে ও আসবে। এই সেই দিন যেদিন ‘মেঘ’ তার বাবা-মা’কে হারিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: সাগর-রুনীসাংবাদিক হত্যাস্মৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT