চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুনা লায়লার সঙ্গে গাইলেন ইমরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের স্বপ্ন পূরণ হলো। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার সঙ্গে চলচ্চিত্রের জন্য গাইলেন তিনি। আব্দুল মান্নান পরিচালিত ‘পাংকু জামাই’ ছবিতে থাকছে এটি।

মনটা কেড়ে নিলে শিরোনামের এ গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। সোমবার গানটির রেকর্ডিং হয়েছে।

২০০৮ সালের চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীত জগতে পরিচিতি পান ইমরান। ও্ই প্রতিযোগিতার প্রধান দুই বিচারকের মধ্যে সাবিনা ইয়াসমীনের সঙ্গে মোহাম্মদ হোসেন জেমীর ‘ভালোবাসার লাল গোলাপ’ ছবিতে গান গেয়েছেন তিনি। এবার রুনার সঙ্গেও গাইলেন।

এ প্রসঙ্গে ইমরান বলেন, অনেক দিনের স্বপ্ন এবার সত্যি হয়েছে। গানটি গাইতে গিয়ে রুনা ম্যামের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা চমৎকার। তিনি আমার কাজের বেশ প্রশংসা করেছেন। আমিও তাকে সালাম করেছি, আশীর্বাদ নিয়েছি।

‘পাংকু জামাই’ ছবির আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান। এর গীতিকার, সুরকার-সংগীত পরিচালকও একই। এতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রুনা লায়লা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT