চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুদ্ধশ্বাস ম্যাচে দোলেশ্বরের শেষ বলে জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

জিততে হলে শেষ ওভারে দরকার ছিল ৩ রান। হাতে ৩ উইকেট। মোটামুটি সহজ সমীকরণ! এমন ম্যাচই কঠিন বানিয়ে তুলল প্রাইম দোলেশ্বর। খেলাঘরের মোহাম্মদ সাদ্দামের পরপর দুই বলে দোলেশ্বরের ফরহাদ রেজা ও আরাফাত সানি সাজঘরে ফিরলে ম্যাচ জমে ওঠে।

তবে নিজেদের দিকে ঝুঁকে যাওয়া ম্যাচে হেসে মাঠ ছাড়তে পারেনি দলটি। ১ উইকেটের স্বস্তির জয়ে মাঠ ছেড়েছে দোলেশ্বরই। শেষ তিন বলে ৩ রান নিয়ে একদম কাটায় কাটায় ৫০ ওভারে দলকে জিতিয়ে ফিরেছেন মানিক হাসান।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে শুক্রবার ফতুল্লায় প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৯৯ রানের সংগ্রহ দাঁড় করায় খেলাঘর। শুরুর দিকে ৫৭ রানে ৩ উইকেট হারালেও জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান নাজিমউদ্দীনের অর্ধশতকে প্রাইমকে চ্যালেঞ্জ জানানোর সংগ্রহ পায় দলটি। ৫১ রানের ইনিংসটি নাজিম খেলেছেন ৯৩ বলে।

এছাড়া ভারতীয় ব্যাটসম্যান অশোক মেনারিয়া করেছেন ৪৫ রান। প্রাইমের হয়ে অধিনায়ক ফরহাদ রেজা নিয়েছেন ৪ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রাইমের শুরুটা ছিল ভাল। কেউ অর্ধশতক না পেলেও ফজলে মাহমুদ ৪২, ফরহাদ হোসেন ৪৫ ও মার্শাল আইয়ুবের ৩১ রানে জয়ের পথেই ছিল দলটি।

মূর্তিকারিগর

সেখান থেকে হঠাৎ করেই ব্যাটিং অর্ডারে ধস নামায় সহজ লক্ষ্য কঠিন হয়ে দাঁড়ায় প্রাইমদের জন্য। সাদ্দামের বোলিংয়ে এক পর্যায়ে জয়ের সুবাতাসও পাচ্ছিল খেলাঘর! মানিক হাসানের কল্যাণে চলতি প্রিমিয়ার লিগে প্রথম জয় নিয়েই মাঠ ছেড়েছে ফরহাদ রেজার দল।

মানিক মহামূল্যবান ৩ রান করেছেন ২ বলে। সাদ্দামও ওই শেষ ওভারের ২ উইকেটই পেয়েছেন মাত্র।

ট্যাগ: প্রাইম দোলেশ্বর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিবের প্রতি রেসপেক্ট আরও বেড়ে গেছে: সিন্ডি রোলিং

পরবর্তী

আশাটা ছাড়ছে না বাংলাদেশ

পরবর্তী

আশাটা ছাড়ছে না বাংলাদেশ

বিএনপির নয়াপল্টন কার্যালয়ও যেন বিমর্ষ, বিধ্বস্ত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT