ক্রিকেট

আবাহনীকে হারিয়েই দিলো প্রাইম দোলেশ্বর

ক্রিকেটার ব্যাটিং করছে, পিচে খেলছে, আন্তর্জাতিক ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার ব্যাটিং করছে, পিচে খেলছে, আন্তর্জাতিক ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছিল আবাহনী। টানা দুই ম্যাচে জয় পেয়েছিল মুশফিকুর রহিমের দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়রথ থামাল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরেও উঠে গেছে ফরহাদ রেজারা।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনীর লক্ষ্য খুব বড় ছিল না। ১৩৩ রান তাড়ায় ১ বল আগে আকাশী-নীলরা গুটিয়ে যায় ১০৪ রানে।

লো-স্কোরিং ম্যাচেও ২৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে দোলেশ্বর। আফিফ হোসেন ধ্রুব ২৬ ও নাঈম শেখ করেন ২২ রান। মোসাদ্দেক হোসেন সৈকত করেন ১৪ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

২.৫ ওভারে ১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন দোলেশ্বর পেসার কামরুল ইসলাম রাব্বি।

আগে ব্যাট করে সাইফ হাসানের (৫৮) ফিফটিতে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে প্রাইম দোলেশ্বর। ইমরান উজ্জামান ২৩ ও মার্শাল আইয়ুব করেন ২০ রান।

আবাহনী পেসার মেহেদী হাসান রানা তিনটি, তানজীব হাসান সাকিব নেন দুটি উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিন, আরাফাত সানি ও মোসাদ্দেক নেন একটি করে উইকেট।

বিষয়:আবাহনী ডিপিএল-২০২১ প্রাইম দোলেশ্বর বঙ্গবন্ধু ডিপিএল-২০২১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…