চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তলানির ব্রাদার্সের কোনা ছোঁয়া জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের দশ ম্যাচের আটটিতেই হার। একের পর এক হারে পয়েন্ট তালিকার তলানিতে ব্রাদার্স ইউনিয়ন। নিচের দিক থেকে দুই নম্বরে তারা। বুধবার আরেকটি হারের শঙ্কা জাগিয়ে খাদে পড়তে পড়তে শেষপর্যন্ত জিতেই মাঠ ছেড়েছে দলটি। টপ ও মিডল অর্ডারের কল্যাণে খাদের কোনা ছুঁয়ে তারা জিতেছে ১ উইকেটে।

প্রাইম দোলেশ্বরের দেয়া ২৫১ রানের লক্ষ্য টপকাতে এক বল হাতে রেখে জয় পায় ব্রাদার্স। লক্ষ্য তাড়া করতে নেমে তাদের প্রথম তিন ব্যাটসম্যানের দুজনই রান পেয়েছেন। জুনায়েদ সিদ্দিকী ১৫ রানে আউট হলেও আরেক ওপেনার মিজানুর রহমান করেন ৪২ রান। দলের জয়ে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ফজলে মাহমুদের। তার ৭৪ রানের ইনিংসে ভর করে জয়ে ভিত পায় দল।

ফজলে মাহমুদের এমন ইনিংসের পরও অবশ্য বেকায়দায় পড়েছিল ব্রাদার্স। কারণ দ্রুতই ভারতীয় ব্যাটসম্যান দেবব্রত দাস ৬ ও ইয়াসির আলি ফেরেন ৫ রান করে। শেষদিকে দুটি ভালো ইনিংস খেলেছেন শরিফুল্লাহ ও মোহাম্মদ শাহাজাদা। প্রথমজন ৪১ ও দ্বিতীয় জনের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ২৯ রান।

এই দুজন আউট হওয়ার তিন ওভারে আরও চার উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে দল। তার মধ্যে ৪৯তম ওভারে আউট হন দুজন। বাকি কাজটুকু কষ্টে হলেও শেষ করেছেন লেজের ব্যাটসম্যানরা।

দোলেশ্বরের হয়ে আরাফাত সানি চারটি ও এনামুল হক জুনিয়র নেন তিন উইকেট।

প্রাইম দোলেশ্বরের আড়াইশ রানের স্কোরে সবচেয়ে বড় অবদান তাইবুর রহমানের। ৭১ বলে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। রান বল কাছাকাছি হলেও তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও দুটি চারের মার।

তাইবুরের সঙ্গে হাফসেঞ্চুরি পেয়েছেন মার্শাল আইয়ুব। ৬১ বলে তিনি করেন ঠিক ৫০ রান। ওয়ানডাউনে নেমে ৪০ রান করেন ফরহাদ হোসেন। দলের স্লো রানের চাকায় শেষদিকে গতি বাড়ান মাহমুদুল হাসান। ৩৭ বলে দুই চার ও এক ছক্কায় ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

ব্রাদার্সের হয়ে দুই উইকেট নিয়ে সফল বোলার বিশ্বনাথ হালদার। এছাড়া মোহাম্মদ শাহাজাদা, শরিফুল্লাহ ও ইয়াসির আলি একটি করে উইকেট নেন।

ট্যাগ: ডিপিএলপ্রাইম দোলেশ্বরব্রাদার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গর্বিত সন্তানদের পথ যেন মসৃণ রাখি

পরবর্তী

নাসিরের দিনে মাশরাফীদের হার

পরবর্তী

নাসিরের দিনে মাশরাফীদের হার

নির্বাচন কমিশনের বাধার মুখে আটকে গেল ‘মোদি’

সর্বশেষ

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT