চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল থেকে স্প্যানিশরাই হারিয়ে যাচ্ছে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

খুব বেশিদিন আগের কথা নয়, রিয়াল মাদ্রিদ ক্লাবটা দেশের জাতীয় প্রকল্পের একটা কিছু ছিল। লস ব্লাঙ্কোসরা তাদের জাতীয় পরিচয় বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধও ছিল।

২০১৩ সালে দানি কারভাহাল, আসিয়ের ইয়ারামেন্দি ও ইসকো ক্লাবে যোগ দেন। সেসময় রিয়ালের প্রকল্প থেকে উঠে আসেন নাচো ফার্নান্দেজ, আলভারো মোরাতা ও জেসে রদ্রিগেজ। তাদের সঙ্গে অন্যরাও ছিলেন। সেই ধারা অব্যাহতই ছিল।

কিন্তু ২০১৯/২০ মৌসুমে এসে সেই চিত্র অনেকটাই বদলেছে। এ মৌসুমে মাত্র আটজন স্প্যানিশ ফুটবলার আছেন রিয়ালে। যেটা গত বছরের চেয়েও চারজন কম। আর গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন।

Banglabid

এমন নীতি সাম্প্রতিক বছরগুলোতে অনুসরণ করা হয়নি এবং এই বছরগুলোতে যতজন স্প্যানিশ খেলোয়াড় রিয়াল ছেড়েছেন, তাদের জায়গা ভরাতে এসেছেন তার চেয়েও কম।

২০১৬তে জিনেদিন জিদান যখন রিয়ালের দায়িত্ব নেন তখনো স্কোয়াডে ১১জন স্প্যানিশ খেলোয়াড় ছিলেন। দায়িত্ব নেয়ার মাত্র মাসখানেকের মধ্যে তারাই জিদানকে চ্যাম্পিয়ন্স লিগ উপহার দিয়েছেন।

ওই বছর ডাবল জেতার পর নয়জন স্প্যানিশ খেলোয়াড় রিয়াল ছাড়েন। আলভারো আরবেলোয়া যান ওয়েস্টহ্যামে, বোর্জা মায়োরাল পাড়ি জমান উল্ফসবার্গে। একই সময় জেসাস ভ্যালেজো লোনে যান ফ্রাঙ্কফুটে। পিএসজিতে যান জেসে। তবে এ সময়ে আবার লোন থেকে ক্লাবে ফেরেন মার্কো আসেনসিও, মার্কোস লরেন্তে এবং মোরাতা।

Reneta

গত মৌসুমেও জিদানের অধীনে ১১জন স্প্যানিশ খেলোয়াড় খেলেন। কিকো কাসিয়া, কারভাহাল, নাচো, সার্জিও রামোস, ভ্যালেজো, দানি সেবোয়াস, আসেনসিও, লরেন্তে, মায়োরাল এবং লুকাস ভাসকুয়েজ।

সান্টিয়াগো সোলারির জায়গায় দ্বিতীয়বার যখন জিদান দায়িত্ব নেন, তখন দলে ফেরেন আলভারো অদ্রিওজোলা, সার্জিও রেগুইলন রদ্রিগেজ এবং ব্রাহিম ডিয়াজ। কিন্তু এডার মিলিতাও এবং বেঞ্জামিন মেন্ডি রিয়ালে যোগ দেয়ায় ক্লাব ছাড়েন রেগুইলন, সেবোয়াস ও ভ্যালেজো। এই গ্রীষ্মে আবার দল ছাড়েন লরেন্তে।

দলবদলের সময়সীমার মধ্যে রিয়াল যদি কোনো নতুন স্প্যানিশ খেলোয়াড় দলে না টানে, তাহলে গত ১২ বছরের মধ্যে সবচেয়ে কম দেশি খেলোয়াড় নিয়ে খেলবে ক্লাবটি।

এদিকে বেশি বিদেশি খেলোয়াড় নিয়ে খানিকটা যন্ত্রণায়ও আছেন রিয়াল কোচ জিদান। নন-ইউরোপিয়ান কোটায় লা লিগাতে প্রতিটি ক্লাব সর্বোচ্চ ৩ জন খেলোয়াড়কে নিবন্ধিত করতে পারে। কিন্তু এ মূহুর্তে রিয়ালে আছেন ৫ জন- মিলিতাও, ফেডে ভালভার্দে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও তাকেফুসো খুবো।

যেহেতু খেলানো যাবে কেবল তিনজনকে, তাহলে বাকী দুজনের ক্ষেত্রে কী হবে তা নিয়ে ভাবনায় লস ব্লাঙ্কোস ম্যানেজমেন্ট। কাসেমিরোকে নিয়ে অতীতে এই সমস্যা থাকলেও ব্রাজিলিয়ান ডিফেন্ডার সম্প্রতি স্পেনের নাগরিকত্ব পাওয়ায় দুশ্চিন্তা আপাতত নেই।

এমন সমস্যা এড়াতে একটা সমাধান অবশ্য তৈরি করাই আছে রিয়ালের। ভিনিসিয়াস জুনিয়রকে গত মৌসুমের পুরোটা সময় লা লিগাতে না খেলিয়ে যুব দল কাস্তিয়াতে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে। এই পাঁচজনের ক্ষেত্রে এবারও সেটাই করার ইচ্ছা স্প্যানিশ জায়ান্টদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াললা লিগালিড স্পোর্টসস্প্যানিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সার রক্ষণে নতুন সেনা

পরবর্তী

ঈদে মিমির উপস্থাপনায় চ্যানেল আইয়ে আব্দুল হাদী

পরবর্তী

ঈদে মিমির উপস্থাপনায় চ্যানেল আইয়ে আব্দুল হাদী

তার প্রতারণার শিকার শতাধিক নারী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT