চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালে শুধু খেলতেই যাবেন এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপিয়ান ফুটবলে অন্যতম আলোচনার বিষয় কাইলিয়ান এমবাপের দলবদল। মেসি-নেইমারদের সঙ্গ ছেড়ে ফ্রেঞ্চম্যানের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো এখন সময়ের ব্যাপার। বিষয়টি নিয়ে মিডিয়া হয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছেই।

কখনও খবর হচ্ছে, স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি করতে অনেকখানি পা এগিয়ে রেখেছেন বিশ্বকাপজয়ী ফরাসি উইঙ্গার। কখনওবা গুঞ্জন, প্যারিসের ক্লাবটির সঙ্গেই চুক্তি নবায়ন করতে চলেছেন এমবাপে। এতশত যখন আলোচনা, তখন দলবদলের ব্যাপারে মুখ খুললেন পিএসজি ফরোয়ার্ড। জানালেন, স্পেনে শুধু খেলতেই যাবেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটে ওঠার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে আসবে এমবাপের পিএসজি। এমন ম্যাচের আগে, যখন চুক্তি আলোচনা তুঙ্গে, তখন স্পেনের ক্লাবটির সঙ্গে পরিকল্পনা ও দলবদলের বিষয়াদি বার্নাব্যুতে পাকাপাকি করেই ফিরবেন কিনা— এমন প্রশ্নও উঠে গেছে।

প্রশ্নগুলোর জবাব এড়িয়ে যাননি এমবাপে, সরাসরি উত্তরও দেননি ফরাসি তারকা। লিগ ওয়ানে লিলের বিপক্ষে জয়ের পর জানিয়েছেন, ক্লাব পরিবর্তনের বিষয়টি এখনও ভাবছেন তিনি। আর স্পেনের ক্লাবে যাওয়ার বিষয়ে প্রতিপক্ষ রিয়ালের সঙ্গে কোনোরকম আলোচনাও করবেন না।

‘দলবদলের সিদ্ধান্ত এখনও নিতে পারিনি। যদি রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি কিছু পরিবর্তন করে, তবুও এবিষয়ে প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করব না, এমনকিছুই করব না। ইচ্ছামতো কিছু করতে এখন আমি স্বাধীন। তবে কোনো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কথা বলব না।’

ফরাসি তারকার জানিয়েছেন, রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মুখোমুখি হওয়াই তার বর্তমান লক্ষ্য। এমন মুহূর্তে দলবদল ইস্যুতে কথা বলতে নারাজ তিনি। বলেছেন, ‘মাদ্রিদকে হারানোর দিকে মনোনিবেশ করছি। কী ঘটে পরে দেখা যাবে।’

Reneta

চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদে খেলবেন কাইলিয়ান এমবাপে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ইতিমধ্যে চুক্তি সেরে ফেলেছেন বলেও খবর জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। আসছে গ্রীষ্মে ফ্রি-এজেন্ট হিসেবে লস ব্লাঙ্কোসদের ডেরায় নাম লেখাবেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার, বিশ্বস্ত সূত্রে বলা হচ্ছে এমন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগপিএসজিফ্রান্সমেসিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT