চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে হতাশ করে পিএসজিতেই এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ২১, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে ফুটবল ম্যাচে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদে নয় বর্তমান ক্লাব পিএসজির সঙ্গেই চুক্তি বাড়িয়ে নিচ্ছেন কাইলিয়ান এমবাপে। ফ্রেঞ্চম্যানের রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম গোলডটকম। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও বলেছেন, আসছে মৌসুমে নতুন ডেরা খুঁজবেন না পিএসজি স্ট্রাইকার।

গোলডটকম জানিয়েছে, ফ্রেঞ্চম্যান আপাতত পিএসজিতে থাকছেন এবং নতুন চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছেন। লিগ ওয়ানে মেটজের বিপক্ষে শেষ ম্যাচ খেলার পর ক্লাবে থাকার বিষয়টি সবাইকে জানানো হবে। এমনকি ভিডিও বার্তায় এমবাপে নিজে ভক্ত-সমর্থকদের বার্তা দিবেন বলেও খবর।

ফরাসি সংবাদমাধ্যম লেকুইপে জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের প্রস্তাবে রাজি হয়েছেন ২৩বর্ষী ফরোয়ার্ড। চুক্তির মেয়াদ হতে পারে তিন বছর অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত।

পিএসজির সঙ্গে চুক্তি শেষে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন চলছিল বেশ জোরেশোরে। কদিন আগে, প্যারিস ছেড়ে মাদ্রিদে যাচ্ছেন এমবাপে- খবরটা প্রায় নিশ্চিত করেই জানিয়েছিল গোলডটকম।

তারা লিখেছিল, ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর লস ব্লাঙ্কোসদের সঙ্গে ফ্রেঞ্চম্যানের চুক্তির কথা জানিয়ে দেবে রিয়াল। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে চলছে। যদিও রিয়াল কিংবা পিএসজির পক্ষ থেকে এমবাপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো টুইটারে লিখেছেন, ‘পিএসজিতেই থাকছেন কাইলিয়ান এমবাপে। এই গ্রীষ্মে নিশ্চিত ভাবে তিনি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন না। ব্লাঙ্কোস সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে যোগাযোগ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।’

রোমানো আরও লিখেছেন, ‘কিলিয়ান এমবাপে আজ বিকালে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ফোন করেছিলেন। নিজের সিদ্ধান্তটা তিনি সরাসরি পেরেজকে বলেছেন; পিএসজির সঙ্গে নতুন চুক্তি করবেন। কথাবার্তা পাকা হয়ে গেছে এবং শতভাগ নিশ্চিত।’

চলতি মৌসুমে দারুণ মেসি-নেইমারদের ক্লাবে দারুণ সময় কাটিয়েছেন ফ্রেঞ্চম্যান। লিগ ওয়ানের ২৫ বার জালে বল জড়িয়ে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। সতীর্থদের জাল খুঁজে পেতে সাহায্য করেছেন আরও ১৭ বার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৩৬ গোল পেয়েছেন এমবাপে।

ট্যাগ: এমবাপেপিএসজিপেরেজফ্রান্সমেসিরিয়াল মাদ্রিদরোমানোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

পরবর্তী

ঢাকায় আসছেন আইসিসি প্রধান

পরবর্তী
আইসিসি প্রধানের ঢাকা সফর, আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় আসছেন আইসিসি প্রধান

বিশেষজ্ঞ ও চিকিৎসকরা হেপাটাইটিস-বি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল পর্যবেক্ষণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশেই তৈরি হলো হেপাটাইটিস-বি ভাইরাসের ওষুধ ‘ন্যাসভ্যাক’

সর্বশেষ

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT