চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে পেলো পিএসজি, অ্যাটলেটিকোর মুখোমুখি ম্যানইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ও ড্রের বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনিক্যাল সমস্যার কারণে বাতিল হওয়ার তিনঘণ্টার ব্যবধানে ফের অনুষ্ঠিত হল চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর ড্র। নতুন ড্রয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চলেছে পিএসজি। অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।

লা লিগায় লিওনেল মেসির সাবেক প্রতিপক্ষ, ফরাসি উইঙ্গার কাইলিয়ান এমবাপের সম্ভাব্য নতুন ঠিকানা, বেনজেমা-ভিনিসিয়াসের মাদ্রিদিস্তাদের বিপক্ষে শেষ আটের লড়াই যেতে নামবে মাউরিসিও পচেত্তিনোর দল।

সোমবার সুইজারল্যান্ডের নিয়নে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শেষ ষোলোর প্রতিপক্ষ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ‘এফ’ গ্রুপের সেরা ম্যানইউ এবং দ্বিতীয় সেরা দল ভিয়ারিয়ালের নাম একসঙ্গে ওঠায় শুরু হয় বিতর্ক। ড্রয়ের মঞ্চে সেটি শুধরে নিলেও পরে সম্পূর্ণ ড্র-ই বাতিল করে দেয় উয়েফা।

সংস্থাটির ডেপুটি জেনারেল সেক্রেটারি জর্জিও মার্চেটি ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বলেছেন, প্রযুক্তিগত সমস্যা থাকার কারণে ষোলোর প্রথম ড্র বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ড্রয়ে পিএসজির প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। চেলসির প্রথম ড্রয়ের প্রতিপক্ষ ফ্রেঞ্চ লিগ ওয়ানের লিলকে এবারও পেয়েছে।

পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির পরীক্ষা নেবে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবন।

নতুন ড্রয়ে মেসি ও রোনালদোর লড়াই দেখার সম্ভাবনা আপাতত নষ্ট হয়ে গেল। ষোলোয় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে সলজবুর্গ। হাইভোল্টেজ ম্যাচে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে সামলাবে ইতালিয়ান ইন্টার মিলান।

ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো মাঠে গড়াবে নতুন বছরের ১৫-১৬ ফেব্রুয়ারি ও ২২-২৩ ফেব্রুয়ারি। ফিরতি লেগের ম্যাচ ৮-৯ মার্চ আর ১৫-১৬ মার্চ। এবারের আসরের নকআউটে থাকছে না অ্যাওয়ে গোলের হিসাব-কিতাব।

এক নজরে সেরা ষোলোয় নতুন ড্র’য়ে কে কার প্রতিপক্ষ

রিয়াল মাদ্রিদ-পিএসজি
স্পোর্টিং লিসবন-ম্যানচেস্টার সিটি
সলজবুর্গ-বায়ার্ন মিউনিখ
বেনফিকা-আয়াক্স
ইন্টার মিলান-লিভারপুল
ভিয়ারিয়াল-জুভেন্টাস
চেলসি-লিল
অ্যাটলেটিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড

ট্যাগ: ইউরোপা লিগ-২০২১চ্যাম্পিয়ন্স লিগ-২০২১পিএসজিবায়ার্নবার্সাবার্সেলোনাবেনফিকাম্যানইউম্যানসিটিরিয়াললিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র বাতিল

পরবর্তী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত: বিপিএসএ

পরবর্তী
বাংলাদেশ নৌবাহিনী লোগো, নৌবাহিনী, সমুদ্র, সুরক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত: বিপিএসএ

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপা লিগ: নাপোলির সামনে পড়ল বার্সেলোনা

সর্বশেষ

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT