চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১:২৬ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২২
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের রিয়াদে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এরপর রাষ্ট্রদূত দূতাবাস চত্বরে স্থাপিত শহীদ মিনারে ফুলে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বিকালে দূতাবাসের অডিটোরিয়ামে সৌদিস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সৌদি আরবের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক জাতীয় কমিশনের মহাসচিব হাত্তান বিন সাম্মান, বিশেষ অতিথি হিসেবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির পক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সৌদি আরব প্রতিনিধি ড. ইব্রাহিম আল যিক, ওআইসির সাংস্কৃতিক, সামাজিক ও পারিবারিক বিষয়ক মহাপরিচালক মিজ আমিনা আল হাজরি বক্তব্য প্রদান করেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে কূটনৈতিক কোরের ডীন জিবুতির রাষ্ট্রদূত দায়া আদদীন বামাখরামা, ভারতের রাষ্ট্রদূত ড. অসাফ সায়ীদ, শ্রীলংকার রাষ্ট্রদূত পি এম রাজা, ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভিল্লালুনা আলন্ত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

রাষ্ট্রদূত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে মাতৃভাষা বাংলা রক্ষা করার বিষয়ে বাঙালি জাতির অবদানের কথা বিদেশীদের কাছে তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা শিক্ষার ওপর জোর দেন। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর নিজ নিজ ভাষায় শিক্ষা গ্রহণ ও নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার ওপর জোর দেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য “প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বহুভাষায় জ্ঞানার্জনঃ সংকট এবং সম্ভাবনা’’ যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে বক্তারা মন্তব্য করেন। বক্তারা ২১ ফ্রেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতিতে অবদান রাখায় বাংলাদেশের প্রশংসা করেন।

Reneta

অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় (ইংরেজি শাখা) ও ভারতীয় আন্তর্জাতিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করে। অনুষ্ঠানে ৯ জন রাষ্ট্রদূতসহ ৪৫ জন কূটনীতিক যোগদান করেন। এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি তথ্যচিত্র ও ১২টি ভাষায় একুশে ফেব্রুয়ারির গান পরিবেশন করা হয়।

সকালে বাংলাদেশ কমিউনিটির আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন, রিয়াদের অভিবাসী প্রফেসর ড. রেজাউল করিম, ব্যবসায়ী এম আর মাহবুব ও আব্দুস সালাম। বক্তারা একুশের প্রেক্ষাপট, একুশের চেতনা, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের উন্নয়ন ও আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে মহান শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসমহান শহীদ দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৮ হটস্পট চিহ্নিত: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার

জুন ৩০, ২০২৬

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT