চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় নভেম্বরে টকটকে লালরঙা পপিফুলের ব্যাজ কেনো?

ইমাম উদ্দিনইমাম উদ্দিন
১১:২৩ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৭
প্রবাস সংবাদ
A A
রিমেম্বারেন্স-ডে-কানাডা

কানাডায় প্রতি নভেম্বরই চোখে পড়ে টকটকে লালরঙা পপিফুলের ব্যাজ। পহেলা নভেম্বর থেকে এগারই নভেম্বর অনেকের বুকে । শপিং মলগুলোতে সৈনিকের ড্রেস পরা বয়োবৃদ্ধ লোকরা বাক্সের মধ্যে লাল পপিফুলের ব্যাজ নিয়ে তা বিক্রি করে কল্যানকর কাজের জন্য অর্থ সংগ্রহ করে। আমার অফিসের রিসিপশনেও আছে কেউ এক ডলার/দু ডলার দিয়ে কিনে। আমার এটা পরতে ভীষণ ইচ্ছে হয়। জানতে ইচ্ছে করে, কেন্ টকটকে লালরঙা পপিফুলের ব্যাজ? জানতে পাই, এগারই নভেম্বর ‘রিমেম্বারেন্স ডে’। মনে করা বা স্মরণ করার দিন।

কানাডায় দিনটি বিশেষ গুরুত্বের সাথে পালন করা হয়। অস্ট্রেলিয়া, বিৃটেনসহ আরও কয়েকটি কমনওয়েলথভুক্ত দেশ এই দিনটি স্মরণ করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের। ফান্স এবং বেলজিয়ামে এগারই নভেম্বর ছুটির দিন। তারাও বিশেষ গুরুত্বের সাথে দিনটি পালন করে। কারণ ১৯১৮ সালের ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্রবিরতি চুক্তি হয়। যদিও বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯১৯ সালের ২৮শে জুন ভার্সাই চুক্তির মধ্য দিয়ে। আর আমেরিকানরা রিমেম্বারেন্স ডে না বলে বলতে চায় ভেটারেন্স ডে।

কানাডা-অস্ট্রেলিয়ায় রিমেম্বারেন্স ডে’র প্রতীক লাল পপি বা আফিমের ফুল । কিন্তু ফ্রান্স বেলজিয়ামের প্রতীকটা হচ্ছে নীল রঙ্গের কর্ণফ্লাওয়ার। তবে প্রতীক আর নাম যাই হোক সব দেশের উদ্দেশ্য কিন্তু একই।

১৯১৯ সালের নভেম্বরে ব্রিটেনের রাজা ৫ম জর্জ ১১ ই নভেম্বরকে যুদ্ধে নিহত শহীদদের স্মরন করার দিন হিসেবে চালু করেন। সেই থেকে ইংরেজী এগার মাসের এগার তারিখ বেলা এগারটায় দুই মিনিট নীরবতা পালন করে শহীদদের স্মরণ করা হয়। লাল পপি ফুলটার প্রচলন হয় মুলত কানাডিয়ান সৈনিক লেঃ কর্নেল জন ম্যাকরে এর কবিতার জন্য। ১৯১৫ সালের বেলজিয়ামের ফ্লান্ডার্স এ নিহত তার সহযোদ্ধার কবরের উপর গজানো লাল পপি ফুল দেখে কবিতা লেখেন। এই লাল ফুল যেন সৈনিকের তাজা রক্ত।

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডার নিহত সৈনিকের সংখ্যাএক লাখ এক হাজার ৫৪৮ জন। যারা দেশের জন্য তাজা রক্ত দিয়েছেন। একুশে ফেব্রুয়ারী ভাষা সৈনিকদের স্মরনে আমরা কালো ব্যাজ পরি। কিন্তুু ত্রিশ লাখ শহীদের স্মরণে আমরা কি ডিসেম্বর মাসে রক্ত লাল পপিফুলের ব্যাজ পরতে পারিনা? সে যাই হোক, এই নভেম্বরে স্মরণ করছি যুদ্ধে নিহত পৃথিবীর সব প্রান্তে সব মুক্তিকামী শহীদদের। এই এগারই নভেম্বরইতো একটি স্বাধীন দেশের জন্য সংগ্রাম করতে করতে মারা গেলেন প্যালাস্টাইনী অবিসংবাদিত নেতা ইয়াস্সির আরাফাত। অন্যদিকে ১৯৭০ সালের ১২ নভেম্বর বাংলাদেশের উপকুলে প্রলংকরী ঘুর্ণিঝড়ে নিহত হন দশ লাখ মানুষ।

লালরঙা পপিফুলের প্রতীকটা হয়ে উঠুক একটি শান্তিময়, নিরাপদ পৃথিবীর আহ্বাবান। এটাই কামনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT