চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিফাত হত্যা মামলার তদন্ত পিবিআইতে স্থানান্তর চান মিন্নির বাবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
- সেমি লিড, জনপদ, বরগুনা
A A

বরগুনা প্রতিনিধি: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার তদন্ত পিবিআইতে স্থানান্তরের দাবি জানিয়েছেন আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর।

এসময় প্রধান সাক্ষী মিন্নিকে এ মামলায় জড়িয়ে গ্রেপ্তারের বিষয়ে পিবিআইয়ের মাধ্যমে তদন্ত করতে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির নিকট দাবী জানান।

বুধবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মোজাম্মেল হোসেন কিশোর।

Banglabid

ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন: রিফাত হত্যার পিছনে জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেনের স্ত্রী সামসুন নাহার খুকীর ইন্ধন রয়েছে।

মোজাম্মেল হোসেন কিশোরের অভিযোগ: হত্যাকাণ্ডের কয়েকদিন আগে রাসেল স্কয়ারে জেলা পরিষদ চেয়ারম্যানের বাসার পাশে মাটিয়াল ক্যাফেতে কফি খেতে গিয়ে মোটরসাইকেল রাখার বিষয়ে চেয়ারম্যানের স্ত্রী খুকির সাথে রিফাতের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে খুকি রিফাতকে বেয়াদবির পরিণাম দেখিয়ে দেওয়ার কথা বলে। ওই দিন রাতেই সে তার বোনের ছেলে রিফাত ও রিশান ফরাজীসহ কয়েকজনকে বাসায় ডেকে রিফাত শরীফের ব্যাপারে নালিশ করে। এতেই হত্যাকাণ্ডে আরও ক্ষিপ্ত হয়ে উঠে রিফাত ফরাজী ও রিশান ফরাজী।

এই সংবাদ সম্মেলনে মিন্নির বাবা-মা, ভাই-বোন, চাচাসহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

Reneta

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম আজ দুপুরে কারাগারে মিন্নির সাথে দেখা করলে মিন্নি তাকে জানান, তিনি ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি প্রত্যাহার করতে চান। এর পরিপ্রেক্ষিতে আইনজীবী তাকে জেল সুপারের মাধ্যমে জবানবন্দি প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিবিআইরিফাত হত্যা মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২ কর্মসূচিতে ১৩শ’ কোটি টাকা অনুদান দিচ্ছে ইইউ

পরবর্তী

‘এবার একটু বুঝেশুনে কোচ নিতে চাচ্ছি’

পরবর্তী

‘এবার একটু বুঝেশুনে কোচ নিতে চাচ্ছি’

বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: অনিন্দ্য ব্যানার্জি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT