চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিটার্ন টিকিটেও অগ্রাধিকার নেই সৌদি এয়ারলাইন্সের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

সৌদি আরব থেকে দেশে ফেরার সময় রিটার্ন টিকিট নিয়ে উড়োজাহাজে উঠলেও ফেরার সময় অগ্রাধিকার দিচ্ছে না সাউদিয়া (সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স)। এখন গণহারে টোকেন দিচ্ছে এয়ারলাইন্সটি।

এ কারণে ক্ষুব্ধ সৌদি প্রবাসীরা টোকেন পদ্ধতি বাদ দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট বিক্রির জন্য শনিবার ভোর থেকে কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অবস্থিত সাউদিয়া কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এক পর্যায়ে সকাল পৌনে ১১টার দিকে তারা কারওয়ানবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

প্রবাসীরা বলছেন, আমরা যারা সৌদি থেকে দেশে ফেরার সময় রিটার্ন টিকিট নিয়ে ফিরেছিলাম তাদের কোনো অগ্রাধিকার না দিয়েই গণহারে টোকেন দিয়ে যাচ্ছে সাউদিয়া।

তাদের অভিযোগ, যার টাকা আছে, সে আগে টোকেন পাচ্ছে। অথচ যারা সৌদি যাওয়ার টিকিট কেটে বাংলাদেশে এসেছিল তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা রাখা হয়নি। তাহলে আগাম টিকিট কেটে লাভ কি হলো?

রাসেল হাসান নামের এক প্রবাসী বলেন, ১৬ মার্চ সৌদি ফেরার টিকিট ছিল আমার। ফ্লাইট চালুর সংবাদ শুনে আমরা এখানে এসেছিলাম টিকিটের নতুন ডেট জানতে। এখানে এসে দেখি আমাকে ২ হাজারের পরে সিরিয়াল দেয়া হয়েছে। তারা টোকেন এর ভিত্তিতে ‘আগে আসলে আগে সিরিয়াল পাবেন’, এমনভাবে টিকিট বিক্রি শুরু করছেন।

Reneta

‘‘যাদের যাওয়ার ডেট জুলাই-আগস্ট মাসে তারাও আমাদের আগের সিরিয়াল পেয়েছেন। অথচ আমরা মার্চের যাত্রী হয়েও টিকিট পাচ্ছি না। সাউদিয়া কর্তৃপক্ষ টিকিট নিয়ে বাণিজ্য করছে। এজন্যই আমাদের বিক্ষোভ।’’

শনিবার সকাল ১১ টায় ঘটনাস্থলে আসে পুলিশের তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তাদের একজন মাইকিং করে বিক্ষোভকারীদের উদ্দেশে, বলেন আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন। সড়ক ছেড়ে দিন। এছাড়া খেয়াল রাখবেন আপনাদের এই ভিড়ের মধ্যে টিকিট প্রত্যাশী ছাড়া অন্য কেউ যাতে ঢুকতে না পারে।

আজ ২৬ সেপ্টেম্বর সকাল থেকে টোকেন নম্বর ৮৫১ থেকে ১২০০ এবং ২৭ সেপ্টেম্বর ১২০১ থেকে এক হাজার ৫০০ পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়ার কথা রয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, আজ অতিরিক্ত ২০০ জনকে টিকিট দেয়া হতে পারে (১৪০০ পর্যন্ত)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাউদিয়াসৌদি প্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গুলশান লেকের পরিবেশ রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT